প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘বাংলাদেশের জনসংখ্যা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক —।উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি। খ) মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান—।উত্তর: মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে। গ) খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির — প্রভাব রয়েছে।উত্তর: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে।ঘ) জন্মহার মৃত্যুহারের চেয়ে — হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।উত্তর: জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।ঙ) বাংলাদেশে প্রতি — জনের একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসক রয়েছেন।উত্তর: বাংলাদেশে প্রতি ১০৪০ জনে একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসক রয়েছেন।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো:ক) ভারতের জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের চেয়ে বেশি।—‘অ’খ) গত ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে।—‘শু’গ) সাধারণত জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে জন্ম ও মৃত্যুর কারণে।—‘শু’ঘ) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ দেশান্তর।—‘অ’ঙ) বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব উন্নত দেশের তুলনায় বেশি।—‘শু’# সঠিক উত্তরটি লেখো।১) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?ক) ষষ্ঠ খ) নবম গ) দশম ঘ) ১৩তমউত্তর: নবম।২) কোনটি বাংলাদেশে জনংসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ?ক) শিক্ষার অভাব খ) দেশান্তর গ) ভৌগোলিক পরিবেশ ঘ) অধিক জন্মহারউত্তর: অধিক জন্মহার।৩) বাংলাদেশের হাসপাতাল চিকিৎসা সুবিধার চেয়ে চিকিৎসা প্রার্থীর সংখ্যা—ক) কম খ) বেশি গ) খুব কম ঘ) সমানউত্তর: বেশি।৪) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে কী হয়েছে?ক) আবাদি জমির পরিমাণ কমেছে খ) সবাই চিকিৎসা সুবিধা পাচ্ছেন গ) বেকার সমস্যা কমেছে ঘ) দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উত্তর: আবাদি জমির পরিমাণ কমেছে। # বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব ৩১৮ খ) বাংলাদেশে মাথাপিছু আয় ১৮ বছর গ) বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স খুব কম ঘ) বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা ৮৮১ ঙ) আমাদের দেশে শিশু মৃত্যুর হার ৪২১ ইউএস ডলার খুব বেশি উত্তর: ক) বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব—৮৮১।খ) বাংলাদেশে মাথাপিছু আয়—৪২১ ইউএস ডলার।গ) বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স—১৮ বছর।ঘ) বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা—খুব কম।ঙ) আমাদের দেশে শিশু মৃত্যু হার—খুব বেশি।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখো। উত্তর: একটি দেশের নাগরিকেরা কতটা উন্নতমানের জীবনযাপন করে তা বোঝা যায় জীবনযাত্রার মান থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ের। এর একটি অন্যতম কারণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। দেশে যা কিছু উৎপাদিত হয়, তা এই ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়। ফলে বেশির ভাগ লোকই জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান না। জীবনযাত্রার মানের সঙ্গে মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে। আর পূরণ না হলে জীবনযাত্রার মান কমে যায়। আবার জীবনযাত্রার মানের ওপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রভাব। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল