প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি বিষয়ের পাঠ্যবই অনুশীলনের ওপর আলোচনা করব।Tense-এর ব্যবহার ও Person: Tense-এর ব্যবহার ও person সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন: Third person-এর present tense singular-এর পর verb-এর সঙ্গে s বা es দিতে হয়, এটা বুঝতে হবে। সম্পূর্ণ পাঠ্যবই থেকে verb-এর present ও past form খুঁজে নিয়ে একটা তালিকা তৈরি করে নেওয়া একান্ত দরকার। পাশাপাশি lesson-1 থেকে lesson-38 পর্যন্ত প্রত্যেক lesson থেকে similar word ও opposite word-এর উপযোগী wordগুলো খুঁজে নিয়ে একটা তালিকা তৈরি করে শিখে নিতে হবে।কবিতা: সমাপনী পরীক্ষায় ইংরেজি কবিতা লেখা একটি আবশ্যকীয় প্রশ্ন। এ ক্ষেত্রে কবিতার নাম, লাইন ও style ঠিক রেখে অবিকল বইয়ের মতো লেখার অভ্যাস করতে হবে। কবিতায় ব্যবহূত punctuation marks-এর সঠিক ব্যবহার অবশ্যই শিখতে হবে।প্রশ্ন: 1, 2, 5, 9, 10, 11ও 12Communicative approch পদ্ধতির প্রশ্নোত্তরের জন্য অর্থাৎ প্রশ্নমালার 1, 2, 5, 9, 10, 11, ও 12 নম্বর প্রশ্নগুলোর জন্য যেহেতু alternative প্রশ্ন আছে, কাজেই প্রত্যেক ধরনের প্রশ্নের উত্তর ও উত্তরের ধরন অবশ্যই শিখতে হবে। কারণ, পরীক্ষায় সব প্রশ্ন আসবে না, যেকোনো এক ধরনের প্রশ্ন আসবে।প্রশ্নের উত্তর অনুশীলন: প্রত্যেক প্রশ্নে দেওয়া নির্দেশনা অনুসরণ করে উত্তর লেখার অভ্যাস করতে হবে এবং শিখতে হবে।Paragraph: প্রশ্নপত্রে paragraph-এর প্রশ্ন দেওয়া থাকলে সেই আলোকে paragraph লিখতে হবে এবং paragraph আকৃতিতেই লিখতে হবে। তাই clue, question, model paragraph—এই তিন ধরনের Paragraph শিখতে হবে। কারণ, পরীক্ষায় আসবে উল্লিখিত তিন ধরনের থেকে একটি। Lesson 35-এর অনুসরণে বিভিন্ন paragraph শেখা যেতে পারে।Rearrange: এ ক্ষেত্রে শুধু বাক্যাংশ সাজিয়ে প্রশ্ন তৈরি করলে হবে না, প্রশ্নের যথার্থ উত্তরও লিখতে হবে। যেমন: (a) Your/what’s/name উত্তরপত্রে লিখতে হবে: (a) Ques: Whats your name? Ans. My name is Zahid.Dialogue: ইংরেজি প্রশ্নপত্রে dialogue আরেকটি উল্লেখযোগ্য আবশ্যকীয় প্রশ্ন। এ ক্ষেত্রে would অথবা could-এর ব্যবহার নিশ্চিত করে dialogue লিখতে পারলে ভালো নম্বর আশা করা যায়। Dialogue-এর জন্য text বইয়ের বিভিন্ন Lesson-এর কথোপকথন অংশ situation হিসেবে বাছাই করে নিয়ে অনুশীলন করতে পারো। এ ছাড়া text বইয়ের lesson 10-এর সাতটি dialogue বারবার অনুশীলন করা দরকার।Letter: ছয়টি অংশ ঠিক রেখে letter-এর মূল বক্তব্য সুষ্পষ্টভাবে উপস্থাপন করা দরকার। letter লেখার সময় খাতার বাঁ পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করার অভ্যাস করা ভালো। তবে এক পৃষ্ঠায়ও সুন্দর করে গুছিয়ে লেখা যায়। Letter লেখা শেষ হলে যথাযথ গ্যাপ রেখে envelope আঁকতে হবে। Envelope-এর পরিমাপ পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য এবং তিন ইঞ্চি প্রস্থ হওয়া ভালো। To ও from-এ সঠিক ঠিকানা থাকতে হবে, বিদেশি বন্ধু উল্লেখ থাকলে envelope-এ BY AIR MAIL লেখা দরকার এবং বিদেশি ঠিকানা থাকা দরকার। ঠিকানা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।ভালো ফলাফলের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি lesson আয়ত্তে রাখার প্রতিশ্রুতি নিয়ে নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছ। আরেকটি কথা, প্রশ্নোত্তর লেখার সময় অবশ্যই word থেকে word এবং line থেকে line-এর যথার্থ দূরত্ব বজায় রাখার অভ্যাস অব্যাহত রাখতে হবে। line যেন আঁকাবাঁকা না হয়, over writing না হয়, ঘষামাজা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে অনুশীলন করো, অভ্যাস করো। আশা করি কাঙ্ক্ষিত ফলাফল তোমাদের অনুপ্রাণিত করবে।