প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১০ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘বাংলাদেশের জনসংখ্যা’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, এ অবস্থার জন্য প্রধানত দায়ী। দেশের সীমিতসম্পদ দিয়ে সরকারের পক্ষে বাড়তি জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে পরিবার বড় হওয়া ও দারিদ্র্যের কারণে অনেক বাবা-মা নিজেরা সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এর ফলে বিদ্যালয়ে পড়ার উপযোগী শিশু-কিশোরদের অনেকেই শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ করো।উত্তর: সাধারণভাবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা—জন্ম, মৃত্যু ও দেশান্তর। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে। এ ছাড়া বহিরাগমনের ফলে অধিকসংখ্যক বিদেশি এসে বসবাস শুরু করলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তবে বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব কম। সাধারণত অধিক জন্মহারের ফলে এ দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অধিক জন্মহারের বিভিন্ন কারণ রয়েছে। কয়েকটি অন্যতম কারণ হলো—১. শিক্ষার অভাব: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম। লোকজন শিক্ষিত হলে নিজের ভালোমন্দ সম্পর্কে সচেতন থাকবে। পরিবার, সমাজ ও দেশের কল্যাণের কথা ভাববে। ফলে পরিবার ছোট রাখে। শিক্ষার অভাবে আমাদের দেশে অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নয়।২. নারী শিক্ষার অভাব: আমাদের দেশে নারী সাক্ষরতার হার খুবই কম। গ্রামে এ হার আরও কম। সাক্ষরতার নিম্ন হার দেশে জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। ৩. বাল্যবিবাহ: বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। কিন্তু এ দেশে এখনো বাল্যবিবাহ প্রচলিত আছে। বিশেষ করে গ্রাম এলাকায় এবং দরিদ্র পরিবারে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে। ৪. অধিক শিশু মৃত্যু: অনেক দেশের তুলনায় আমাদের দেশে শিশু মৃত্যুর হার অনেক বেশি। শিশুদের মৃত্যুহার বেশি বলে ভবিষ্যতের কথা ভেবে বাবা-মা অধিক সন্তান চান। এর ফলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। প্রশ্ন: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে?উত্তর: বাংলাদেশে জনসংখ্যা অতি দ্রুত বেড়ে চলেছে। সরকার ইতিমধ্যে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। কেননা জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ওপর যেমন প্রভাব পড়ছে, তেমনি নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। নিচে জনসংখ্যার দ্রুতবৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা হলো—১. জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা। আর ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনের নির্গত ধোঁয়ার ফলে পরিবেশের অন্যতম উপাদান বায়ু বা বাতাস দূষিত হচ্ছে। ২. বিভিন্ন যানবাহনের ব্যবহূত হর্ন শব্দদূষণ করছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ৩. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে দেশের সব নাগরিকের সার্বিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য মহামারি আকারে বিভিন্ন রোগের প্রদুর্ভাব ঘটছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত ক্ষতিকর। ৪. জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালাসহ বিভিন্ন প্রাকৃতির সম্পদ বিনষ্ট হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। প্রশ্ন: আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো। উত্তর: দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই বাংলাদেশের উন্নয়নের গতিধারা ত্বরান্বিত করার জন্য নারীদের সামাজিক পদমর্যাদা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির বিভিন্ন উপায় হলো— ১. নারী শিক্ষার প্রসার ২. নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ৩. নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ৪. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ।ইংরেজিইকবাল খান  ইংরেজি শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা Letter to Your Friend প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি বিষয়ের ‘লেটার টু ইউর ফ্রেন্ড’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # Read the following passage carefully and answer the questions (1-3).20 Ranipukur LaneMymensingh15 May 2005Dear Kiron,How are you? I’m doing fine in my new school here. I don’t feel lonely any more.I’ve made a new friend. His name is Altaf. He’s a nice boy. He is always friendly and helpful. Everybody likes him. On my first day at school he sat beside me. We talked and spent a lot of time together. The other day, he took me to a book store in the town. We also visited the public library.He’s also a witty person. He often tells jokes and riddles. Here is a riddle that he told us yesterday.Q. What goes up and never comes down?Answer: Age.Anyway, I miss you all very much. Write to me soon. Tell me about you and other friends.Love, Murad1. Choose the best answer from the alternatives and fill in the gaps.(a) Murad doesn’t feel — any more. (lonely /captivated/ shocked)(b) Altaf is — and kind. (benevolent/happy/jolly).(c) Kiron is not — Murad now. (with/away/separate)(d) Age goes up —. (forever/for never/forgo)(e) The book store is in — area. (rural/urban/nearby)(f) Murad lives in —. (Mymensingh/Dhaka /Chittagong)(g) Murad is in his — school. (New/former/previous)(h) Altaf is a — boy. (witty/weighty/lonely)(i) Altaf and Murad visited the — library. (district/national/public)(j) Altaf is a — person. (nice/sad/happy)Answer to the question no.-1:(a) lonely, (b) benevolent, (c) with, (d) forever,(e) urban, (f) Mymensingh, (g) new, (h) witty,(i) public, (j) nice. # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল