বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।‘বীরশ্রেষ্ঠ’ বীরত্বের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উপাধি। তোমরা নিশ্চয় জানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অগণিত মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে সাতজন সাহসী সৈনিক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি লাভ করেন। এই সাতজন শহীদ বীর সৈনিকের একজন হলেন সিপাহি মোস্তফা কামাল। তাঁর জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজিপুর গ্রামে। ২০ বছর বয়সে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যেসব সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত তাঁর বীরত্বের কথা নিশ্চয় তোমাদের পড়া হয়ে গেছে। এবার এসো, এই রচনা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে, সে সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: প্রতিরোধ, কমান্ডার, নিরাপত্তা, স্বস্তি, নির্বিঘ্নে, অবধারিত, নাজুক, নারাজ, তোড়ে।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থপ্রতিরোধ বাধা দেওয়া।কমান্ডার অধিনায়ক।নিরাপত্তা নিরাপদ অবস্থা।স্বস্তি উদ্বেগমুক্ত অবস্থা।নির্বিঘ্নে নিরাপদে।অবধারিত নিশ্চিত।নাজুক জটিল।নারাজ অসম্মত।তোড়ে স্রোতের বেগে।প্রশ্ন: বাক্য তৈরি করো: হতবিহ্বল, আকস্মিকতা, পরিখা, হাবিলদার, আত্মপ্রত্যয়ী, প্লাটুন।উত্তর:প্রদত্ত শব্দ বাক্যহতবিহ্বল শত্রুর আক্রমণের আকস্মিকতায় যোদ্ধারা হতবিহ্বল হয়ে পড়লেন।আকস্মিকতা শত্রুর আক্রমণের আকস্মিকতায় সৈন্যরা দিশেহারা হয়ে পড়লেন।পরিখা সৈন্যরা পরিখার মধ্যে থেকে গুলি চালাচ্ছেন।হাবিলদার হাবিলদারের নেতৃত্বে সিপাহিরা জায়গাটা পাহারা দিচ্ছেন।আত্মপ্রত্যয়ী খেলাধুলা পরিচালনায় কাজল যথেষ্ট আত্মপ্রত্যয়ী।প্লাটুন সেনা অধিনায়ক যুদ্ধক্ষেত্রে আরও কয়েক প্লাটুন সৈন্য পাঠালেন।প্রশ্ন: উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো।(ক) সৈন্যদের—আসলে দুর্ভেদ্য দুর্গ(খ) কিছুটা—নিঃশ্বাস পড়ল দরুইন নিরাপত্তা ঘাঁটিতে। (গ) সারা সকাল—কাটল। (ঘ) কিন্তু—হটতে হলেও কিছুটা সময় দরকার।(ঙ) তার গুলির—তারা আর সামনে এগোতে পারছে না। উত্তর: (ক) সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ(খ) কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়ল দরুইন নিরাপত্তা ঘাঁটিতে। (গ) সারা সকাল নির্বিঘ্নে কাটল।(ঘ) কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার। (ঙ) তার গুলির তোড়ে তারা আর সামনে এগোতে পারছে না।প্রশ্ন: পাঠ অনুসরণে নিচের ঘটনার পাশে তারিখবাচক শব্দ লেখো।উত্তর:(ক) পাকিস্তানি বাহিনীর কুমিল্লায় প্রবেশ—১৬ এপ্রিল।(খ) দরুইন গ্রামে হানাদার বাহিনীর গোলা বর্ষণ—১৭ এপ্রিল। (গ) মোস্তফা কামালের শাহাদাতবরণ—১৮ এপ্রিল। প্রশ্ন: আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখো।উত্তর: (ক) শহীদ দিবস—২১ ফেব্রুয়ারি।(খ) স্বাধীনতা দিবস—২৬ মার্চ।(গ) বাংলা নববর্ষ—পয়লা বৈশাখ।(ঘ) শহীদ বুদ্ধিজীবী দিবস—১৪ ডিসেম্বর। (ঙ) বিজয় দিবস—১৬ ডিসেম্বর। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল