প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  খাদ্য ও পুষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘খাদ্য ও পুষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ করো।১। খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কই হলো—।উত্তর: খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কই হলো পুষ্টি।২। ভিটামিন—তাপে নষ্ট হয়ে যায়।উত্তর: ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়।৩। সব রকম খাবার সমান—নয়।উত্তর: সব রকম খাবার সমান পুষ্টিকর নয়।৪। আমিষের অভাবে—রোগ হয়উত্তর: আমিষের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।৫। চাল, আটা, ময়দা ইত্যাদি—জাতীয় খাদ্য।উত্তর: চাল, আটা, ময়দা ইত্যাদি শ্বেতসার জাতীয় খাদ্য।৬। মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি—জাতীয় খাদ্য।উত্তর: মাছ, মাংস, ডাল, ডিম, দুধ ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য।৭। স্নেহ জাতীয় খাদ্যও শর্করার মতো—জোগায়।উত্তর: স্নেহজাতীয় খাদ্যও শর্করার মতো শক্তি জোগায়।৮। তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও—হতে পারে।উত্তর: তেলের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও চর্মরোগ হতে পারে।৯। —ও— মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।উত্তর: মলা ও ঢেলা মাছে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে।১০। ভিটামিন ‘ই’ এর অভাবে—দেখা দেয়।উত্তর: ভিটামিন ‘ই’-এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।১১। আমাদের প্রতিদিন কাঁচা-পাকা—ও—খাওয়া দরকার।উত্তর: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকার।১২। ভিটামিন—এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।উত্তর: ভিটামিন ‘ডি’ এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।১৩। ভিটামিন—রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।উত্তর: ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।১৪। আয়োডিনের অভাবে—রোগ হয়।উত্তর: আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।১৫। সামুদ্রিক মাছে প্রচুর—আছে।উত্তর: সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে।১৬। পানি কম পান করলে—হয়।উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়।১৭। প্রতিদিন অন্তত—গ্লাস পানি পান করা প্রয়োজন।উত্তর: প্রতিদিন অন্তত ৬-৭ গ্লাস পানি পান করা প্রয়োজন।১৮। মাছ, মাংস, ডিম ইত্যাদি—আমিষ।উত্তর: মাছ, মাংস, ডিম ইত্যাদি প্রাণিজ আমিষ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল