অধ্যায়-৪ খাদ্য ও পুষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘খাদ্য ও পুষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # সঠিক উত্তরটি খাতায় লেখো।১। কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?(ক) শ্বেতসার (খ) ভিটামিন (গ) আমিষ (ঘ) খনিজ লবণউত্তর: (গ) আমিষ।২। কোনটির অভাবে রাতকানা রোগ হয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ভিটামিন ‘সি’ (ঘ) ভিটামিন ‘ডি’। উত্তর: ভিটামিন ‘এ’।৩। কোনটির অভাবে গলগণ্ড হয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ক্যালসিয়াম (ঘ) আয়োডিন। উত্তর: (ঘ) আয়োডিন।৪। কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?(ক) সোডিয়াম (খ) লৌহ (গ) আয়োডিন) (ঘ) ক্যালসিয়ামউত্তর: (খ) লৌহ।৫। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার?(ক) স্নেহ (খ) শ্বেতসার (গ) আমিষ (ঘ) খনিজ লবণ।উত্তর: (গ) আমিষ।৬। ভিটামিন ‘সি’ এর অভাবে কোন রোগটি হয়?(ক) দাঁতের ক্ষয় (খ) চোখের রোগ (গ) হাড়ের রোগ (ঘ) পেটের রোগ। উত্তর: (ক) দাঁতের ক্ষয়।৭। তাপে কোন ভিটামিন নষ্ট হয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ভিটামিন ‘সি’ (ঘ) ভিটামিন ‘ডি’। উত্তর: (গ) ভিটামিন ‘সি’।৮। কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজনীয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ভিটামিন ‘সি’ (ঘ) ভিটামিন ‘ডি’। উত্তর: (ঘ) ভিটামিন ‘ডি’।৯। সামুদ্রিক মাছে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়?(ক) ক্যালসিয়াম (খ) আয়োডিন (গ) লবণ (ঘ) সোডিয়ামউত্তর: (খ) আয়োডিন।১০। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘ডি’ (গ) ভিটামিন ‘সি’ (ঘ) ভিটামিন ‘কে’। উত্তর: (খ) ভিটামিন ‘ডি’।১১। চর্মরোগ হয় কিসের অভাবে?(ক) আমিষ (খ) চর্বি বা স্নেহ (গ) শর্করা (ঘ) খনিজ লবণউত্তর: (খ) চর্বি বা স্নেহ।১২। কিসের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?(ক) ভিটানি ‘এ’ (খ) ভিটামিন ‘বি’ (গ) ভিটামিন ‘ই’ (ঘ) ভিটামিন ‘ডি’। উত্তর: (খ) ভিটামিন ‘বি’।১৩। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?(ক) ভিটামিন ‘এ’ (খ) ভিটামিন ‘সি’ (গ) ভিটামিন ‘ই’ (ঘ) ভিটামিন ‘ডি’। উত্তর: (গ) ভিটামিন ‘ই’।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল