প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  খাদ্য ও পুষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘খাদ্য ও পুষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১৬। আয়োডিনের অভাবে চর্মরোগ হয়। —‘অশুদ্ধ’১৭। শ্বেতসার বেশি খেলে দেহে চর্বি জমে, মোটা হয়ে যায়।—‘শুদ্ধ’১৮। বরবটি, ডাল, শিমের বিচি, মটরশুঁটি ইত্যাদি উদ্ভিজ আমিষ।—‘শুদ্ধ’১৯। ভিটামিন ‘ডি’ আমাদের দেহকে শক্ত ও মজবুত করে।—‘শুদ্ধ’২০। ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।—‘শুদ্ধ’২১। ফলমূল, শাকসবজি, দুধ, ডিম, কলিজা ও সামুদ্রিক মাছে খনিজ লবণ পাওয়া যায়।—‘শুদ্ধ’# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: খাদ্য বলতে কী বোঝায়?উত্তর: ক্ষুধা লাগলে আমরা খাদ্য গ্রহণ করি। যা গ্রহণ করলে আমাদের দেহ বাড়ে, ক্ষয়পূরণ হয়, পুষ্টিসাধন হয়, আমরা কাজ করার শক্তি পাই ও রোগপ্রতিরোধ ক্ষমতা জন্মায়, তাকে খাদ্য বলে। যেমন: ভাত, রুটি, মাছ, মাংস, ফলমূল ইত্যাদি।প্রশ্ন: পুষ্টি বলতে কী বোঝায়?উত্তর: পুষ্টি হলো খাদ্যগুণ। আমরা যেসব খাবার খাই, তার মধ্যে কোনোটি বেশ স্বাদের, কোনোটির তেমন স্বাদ নেই। স্বাদ থাকুক বা না থাকুক খাদ্যে থাকতে হয় শরীর গঠনের গুণ। খাদ্যের এই গুণকেই বলে পুষ্টি। অর্থাৎ খাদ্যের যেসব উপাদান আমাদের শরীরের কাজে লাগে, সেসব উপাদানকে পুষ্টি বলে।প্রশ্ন: তিনটি প্রাণিজ আমিষের নাম লেখ।উত্তর: আমিষ দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে থাকে। আমাদের শরীরের প্রয়োজনীয় আমিষ উদ্ভিদ ও প্রাণী থেকে পেয়ে থাকি। তিনটি প্রাণিজ আমিষের নাম হলো মাছ, মাংস, ডিম।প্রশ্ন: রাতকানা রোগের লক্ষণ কী?উত্তর: সকল প্রকার হলুদ ফলমূল ও সবুজ শাকসবজি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ পেয়ে থাকি। এসব শাকসবজি ও ফলমূল সঠিক পরিমাণে না খেলে দেহে ভিটামিন ‘এ’-এর অভাব দেখা দেয়। এর ফলে রাতকানা রোগ হয়। দেহে ভিটামিন ‘এ’-এর অধিক ঘাটতি হলে মানুষ অন্ধও হয়ে যেতে পারে।প্রশ্ন: রিকেটস রোগের লক্ষণগুলো লেখ।উত্তর: ভিটামিন ‘ডি’-এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। রোগের লক্ষণগুলো হলো—১। শিশুরা হাঁটাচলায় অনীহা প্রকাশ করে।২। হাড় শক্ত ও মজবুত হয় না।৩। অনেক সময় শিশুদের হাড় বেঁকে যায়।প্রশ্ন: খাদ্য কয় প্রকার ও কী কী?উত্তর: ক্ষুধা নিবারণের জন্য আমরা যা খাই, তা-ই খাদ্য। খাদ্য উপাদানের গুণাগুণ বিচার করে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন: শর্করা, আমিষ ও স্নেহ-জাতীয় খাদ্য। এ তিন প্রকার খাদ্য আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন করে ও শক্তি জোগায়।এ ছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি হলো আরও তিন প্রকার খাদ্য উপাদান। এ উপাদানগুলো দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।প্রশ্ন: আমাদের দেহে পানি এত প্রয়োজনীয় কেন?উত্তর: আমরা প্রতিদিন যে খাবার খাই, তা পরিপাকের জন্য পানি একটি অতি প্রয়োজনীয় ও প্রধান উপাদান। পানি খাবার হজম করতে ও দেহ থেকে ঘাম ও মূত্রের মাধ্যমে ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে। পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়। আমাদের দেহের সব কাজ পানি ছাড়া সঠিকভাবে চলে না। আমরা প্রতিদিন যে খাবার খাই, তাতে প্রচুর পানি থাকে। এ ছাড়া আমাদের প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস পানি পান করা প্রয়োজন। তাই বলা হয়, পানির অপর নাম জীবন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল