প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  খাদ্য ও পুষ্টিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘খাদ্য ও পুষ্টি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: সুষম খাদ্য কাকে বলে?উত্তর: যেসব খাদ্যে দেহের পুষ্টি বৃদ্ধি, শক্তি লাভ প্রভৃতির জন্য প্রয়োজনীয় সবকটি খাদ্য উপাদান যেমন—শ্বেতসার, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি সঠিক পরিমাণে থাকে, তাদের সুষম খাদ্য বলে। সুস্থ দেহ, সবল দেহ ও কাজ করার শক্তির জন্য প্রয়োজন পুষ্টিকর ও সুষম খাদ্য।প্রশ্ন: শ্বেতসার, আমিষ ও স্নেহ উপাদানের কাজ লেখ।উত্তর: শ্বেতসারের কাজ: ১। শ্বেতসার-জাতীয় খাবার দেহে শক্তি ও কাজ করার ক্ষমতা জোগায়।২। শ্বেতসার কম খেলে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বাড়ে, বমির ভাব হয়।৩। শ্বেতসার বেশি খেলে দেহে চর্বি জমে, মোটা হয়ে যায়। আমিষের কাজ:১। দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে।২। রক্তকণিকা উৎপাদনে অংশ নেয়।৩। মাংসপেশি গঠনে সাহায্য করে।স্নেহ উপাদানের কাজ:১। স্নেহ উপাদান দেহে তাপ উৎপন্ন করে।২। দেহে শক্তি জোগায়। ৩। চর্মরোগ প্রতিরোধ করে।প্রশ্ন: মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা উল্লেখ কর।উত্তর: মানবদেহের গঠন ও সুস্থতা রক্ষায় প্রয়োজনীয় উপাদান হচ্ছে খনিজ লবণ। প্রতিদিন খাবারের সঙ্গে আমরা লবণ খাই। এ লবণকে খাদ্য লবণ বলে। খাদ্য লবণ ছাড়া আরও অনেক লবণ আছে, যা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়। এসব লবণকে খনিজ লবণ বলে।ফলমূল, শাকসবজি, দুধ, ডিম, কলিজা ও সামুদ্রিক মাছ থেকে লৌহ, ক্যালসিয়াম, আয়োডিন, ফসফরাস, সোডিয়াম ইত্যাদি খনিজ লবণ পাওয়া যায়।ক্যালসিয়াম লবণ পাওয়া যায় দুধ, মাংস, ডিম, সবুজ শাকসবজি থেকে। এটি হাড় ও দাঁতের গঠন এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।লৌহ লবণ পাওয়া যায় মাংস, ডিম, কলিজা ও শাকসবজি থেকে। লৌহ রক্তের লোহিত কণিকা গঠন করে।আয়োডিনযুক্ত লবণ পাওয়া যায় সামুদ্রিক মাছ ও আয়োডিনযুক্ত লবণ থেকে। এর অভাবে গলগণ্ড রোগ হয়।ফসফরাসযুক্ত লবণ মাংস, দুধ, ডিম থেকে পাওয়া যায়। এটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে।সোডিয়াম লবণ হলো সাধারণ খাদ্য লবণ। এটি দেহের সজীবতা বৃদ্ধি করে। আড়ষ্ঠতা কাটায়।প্রশ্ন: ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, তার একটি তালিকা তৈরি কর।উত্তর: ভিটামিন এক প্রকার খাদ্য উপাদান, যা দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ-সবল রাখতে সাহায্য করে।শাকসবজি ও ফলমূলে প্রচুর ভিটামিন পাওয়া যায়।বিভিন্ন প্রকারের ভিটামিন রয়েছে যেমন: ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি’, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘ডি’, ভিটামিন ‘ই’, ভিটামিন ‘কে’। ভিটামিনের নাম অভাবজনিত রোগ ১। ভিটামিন ‘এ’ রাতকানা রোগ হয়। অধিক অভাব হলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। ২। ভিটামিন ‘বি’ এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়। ৩। ভিটামিন ‘সি’ দাঁতের মাড়ি ফুলে যায় ও রক্ত ঝরে, সর্দি-কাশি হয়। ৪। ভিটামিন ‘ডি’ শিশুদের রিকেটস রোগ হয় ৫। ভিটামিন ‘ই’ রক্তশূন্যতা দেখা দেয়। ৬। ভিটামিন ‘কে’ কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হয় না।