অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ৬ নম্বর অধ্যায়ের গড় থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্ন: সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮। চতুর্থ সংখ্যাটি কত?সমাধান: এখানে,প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬ প্রথম ৩টি সংখ্যার যোগফল (৫৬৩) =১৬৮আবার, শেষের ৩টি সংখ্যার গড় ৫৮ শেষের ৩টি সংখ্যার যোগফল (৫৮৩) = ১৭৪এখন,প্রথম ৩টি সংখ্যার যোগফল ১৬৮শেষের ৩টি সংখ্যার যোগফল ১৭৪প্রথম ৩টি+শেষ ৩টি=৬টি সংখ্যার যোগফল ৩৪২এখানে, ৭টি সংখ্যার যোগফল ৪০১প্রথম ৩টি+শেষ ৩টি = ৬টি সংখ্যার যোগফল (-) ৩৪২ চতুর্থ সংখ্যা ৫৯সুতরাং চতুর্থ সংখ্যাটি ৫৯উত্তর: ৫৯।প্রশ্ন: এগারটি সংখ্যার মধ্যে প্রথম ছয়টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১। সবগুলো সংখ্যার গড় কত?সমাধান:এখানে, প্রথম ছয়টি সংখ্যার গড় ৮৭ প্রথম ছয়টি সংখ্যার যোগফল (৮৭৬) = ৫২২ আবার, শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১ শেষের পাঁচটি সংখ্যার যোগফল (১৩১৫) = ৬৫৫এখন, প্রথম ছয়টি সংখ্যার যোগফল ৫২২শেষের পাঁচটি সংখ্যার যোগফল (+)৬৫৫ ১১টি সংখ্যার যোগফল ১১৭৭সুতরাং, ১১টি সংখ্যার গড় (১১৭৭ ১১) = ১০৭অতএব, সবগুলো সংখ্যার গড় ১০৭।উত্তর: ১০৭।প্রশ্ন: তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর।ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৩ বছর।মাতার বয়স ২২ বছর হলে পিতার বয়স কত?সমাধান: এখানে, ৩ সন্তান+পিতা=৪ জনের বয়সের গড় ১৭ বছর ৪ জনের বয়সের যোগফল (১৭৪) বছর =৬৮ বছরআবার, ৩ সন্তান+মাতা=৪ জনের বয়সের গড় ১৩ বছর৪ জনের বয়সের যোগফল (১৩৪) বছর = ৫২ বছরএখন, ৩ সন্তান ও মাতার বয়সের যোগফল ৫২ বছর মাতার বয়স (-)২২ বছরসুতরাং ৩ সন্তানের বয়স ৩০ বছরএখানে, ৩ সন্তান ও পিতার বয়সের যোগফল ৬৮ বছর৩ সন্তানের বয়স (-)৩০ বছরসুতরাং, পিতার বয়স ৩৮ বছর উত্তর: ৩৮ বছর।