প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করব। অধ্যায় -৩# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।৫। বাড়িতে কেউ অসুস্থ হলে — করব।উত্তর: বাড়িতে কেউ অসুস্থ হলে সেবা করব।৬। ছোটদের — করব। উত্তর: ছোটদের স্নেহ করব।৭। সবার সঙ্গে ভালো আচরণ করা হলো —।উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।৮। সময়ের কাজ সময়ে করাকে — বলে।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।৯। মিথ্যাকে — দেব না। উত্তর: মিথ্যাকে প্রশ্রয় দেব না।১০। সদাচরণ, সত্যবাদিতা ও — মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।উত্তর: সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ।১১। জীবনে প্রতিষ্ঠিত হই — শিক্ষা লাভ করে।উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে।১২। আমরা বিদ্যালয়ের — মেনে চলব।উত্তর: আমরা বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব।১৩। বিদ্যালয়ের প্রতিটি জিনিসের — নেব।উত্তর: বিদ্যালয়ের প্রতিটি জিনিসের যত্ন নেব।১৪। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে —।উত্তর: শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে লিখব না।১৫। বাগানের — নেব, শিক্ষকদের — করব।উত্তর: বাগানের যত্ন নেব, শিক্ষকদের সম্মান করব।১৬। আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও — উপস্থিত থাকব।উত্তর: আমরা সময়মতো ও নিয়মিত বিদ্যালয়ে যাব ও শ্রেণীকক্ষে উপস্থিত থাকব।১৭। প্রতিদিনের পাঠ প্রতিদিন —।উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখব।১৮। কয়েকটি পরিবার মিলেমিশে — হয়ে বাস করাকেই সমাজ বলে।উত্তর: কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকেই সমাজ বলে।১৯। গরিব দুঃখীদের — করব।উত্তর: গরিব দুঃখীদের সাহায্য করব।২০। আমরা ধার্মিক ব্যক্তিদের — করব।উত্তর: আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব।২১। একতা, — ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।উত্তর: একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল