প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করব। অধ্যায়-৫ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।৬। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য — বিকল্প নেই।উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।৭। শিশুশ্রমের প্রধান কারণ হলো —। উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র।৮। শিশুশ্রমের ফলে — লঙ্ঘন হয়। উত্তর: শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়।৯। আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক—ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।উত্তর: আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক নারী ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।১০। নারী ও শিশু পাচার — বিরোধী।উত্তর: নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী।১১। এসিড নিক্ষেপ — অপরাধ। উত্তর: এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ।১২। বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি — করা হয়েছে। উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।১৩। সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে — করব। উত্তর: সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করব।১৪। যৌতুক একটি — সামাজিক প্রথা। উত্তর: যৌতুক একটি ঘৃণ্য সামাজিক প্রথা।১৫। যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন — লঙ্ঘন। উত্তর: যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।১৬। প্রতিবছর — ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়। উত্তর: প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়।১৭। — পালন করা হয়ে থাকে ৮ মার্চ। উত্তর: ‘বিশ্ব নারী দিবস’ পালন করা হয় মার্চ। অধ্যায়-৬ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১। প্রতিটি ধর্মই — শাশ্বত বাণী প্রচার করে।উত্তর: প্রতিটি ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।২। রাষ্ট্র আমাদের মত প্রকাশের — নিশ্চিত করে। উত্তর: রাষ্ট্র আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে।৩। পারস্পরিক — মাধ্যমে একমতে পৌঁছাই। উত্তর: পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই।৪। গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘—’। উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘জনগণের শাসন’।৫। যিনি কোনো একটি দলের — দেন তিনিই নেতা। উত্তর: যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন তিনিই নেতা।৬। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় — দেন। উত্তর: প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন।৭। প্রশিক্ষণ ও — মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে। উত্তর: প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল