প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায় ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করব। অধ্যায়-৬ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।৮। নেতা একটি—সমাজকে জাগিয়ে তুলতে পারেন। উত্তর: নেতা একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন।৯। মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন —। উত্তর: মানুষের প্রতি ভালোবাসা ও তাদের কল্যাণ কামনা করেন আদর্শ নেতা।১০। নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ — সমাধান করেন। উত্তর: নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধান করেন। অধ্যায়-৭ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১। নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে — বসবাস করে। উত্তর: নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে।২। নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন — ভোগ করে। উত্তর: নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে।৩। আমরা বাংলাদেশের — । উত্তর: আমরা বাংলাদেশের নাগরিক।৪। নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাগরিকের — অধিকার। উত্তর: নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার।৫। সমাজে সুষ্ঠুভাবে — নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। উত্তর: সমাজে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন।৬। আনুগত্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও—জন্য অত্যাবশ্যক। উত্তর: আনুগত্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য অত্যাবশ্যক।৭। আইন সুষ্ঠুভাবে মেনে চলা প্রতিটি — কর্তব্য।উত্তর: আইন সুষ্ঠুভাবে মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য।৮। সততার সঙ্গে সব — ভোট দিতে হবে। উত্তর: সততার সঙ্গে সব নাগরিককে ভোট দিতে হবে।৯। নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব—মেনে চলতে হবে।উত্তর: নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব আচরণবিধি মেনে চলতে হবে। অধ্যায়-৮ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১। প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় — পরিবেশ।উত্তর: প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মিলে হয় ভৌগোলিক পরিবেশ।২। বাংলাদেশ একসময় অসংখ্য — ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।উত্তর: বাংলাদেশ একসময় অসংখ্য প্রজাতির ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল।৩। ধান আমাদের দেশের — শস্য। উত্তর: ধান আমাদের দেশের প্রধান শস্য।৪। বাংলাদেশে পাট একসময় প্রধান — ফসল ছিল। উত্তর: বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল।৫। — বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। উত্তর: চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।৬। আমাদের দেশে বিভিন্ন — মাছ রয়েছে। উত্তর: আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।৭। দক্ষিণে উপকূলীয় অঞ্চলে—মাছের ব্যাপক চাষ হয়। উত্তর: দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়।৮। আমাদের মাছে ভাতে — বলা হয়।উত্তর: আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়।৯। প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে — কিনতে হয়। উত্তর: প্রতিবছরই আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়।১০। প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান — সম্পদ। উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ।১১। — বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়। উত্তর: পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়।১২। সিলেট অঞ্চলে দেশের অন্যতম—খনি রয়েছে। উত্তর: সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে।১৩। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন — খনি রয়েছে। উত্তর: দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে।১৪। বাংলাদেশের সুন্দরবন — বনভূমি। উত্তর: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি।১৫। সুন্দরবনে স্বাদু ও — পানির বৃক্ষের গাছ জন্মে।উত্তর: সুন্দরবনে স্বাদু ও লবণাক্ত পানির গাছ জন্মে।১৬। সুন্দরী ও গেওয়া — প্রধান বৃক্ষ। উত্তর: সুন্দরী ও গেওয়া সুন্দরবনের প্রধান বৃক্ষ।১৭। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে—রয়েছে। উত্তর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাট অংশজুড়ে পাহাড় রয়েছে।১৮। দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল — কাঠ। উত্তর: দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ।১৯। লোহা ও ইস্পাত শিল্পের কাঁচামাল —।উত্তর: লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল লোহা।২০। বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল —। উত্তর: বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল বাঁশ। ২১। পোশাকশিল্প দেশের প্রধান—অর্জনকারী শিল্প। উত্তর: পোশাকশিল্প দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প।