অধ্যায়-৬ প্রাথমিক চিকিৎসাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৬ নম্বর অধ্যায় ‘প্রাথমিক চিকিৎসা’ থেকে নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। # শুদ্ধ হলে ডানপাশে-শুদ্ধ এবং অশুদ্ধ হলে-অশুদ্ধ লিখ।প্রশ্ন: বড় কোনো দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উত্তর: বড় কোনো দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। —অশুদ্ধপ্রশ্ন: ছোটখাটো দুর্ঘটনায় কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। উত্তর: ছোটখাটো দুর্ঘটনায় কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। —শুদ্ধপ্রশ্ন: হাড় ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না।উত্তর: হাড় ভাঙা জায়গায় কোনো ওষুধ মালিশ করা যাবে না।—শুদ্ধপ্রশ্ন: সব ধরনের সাপ বিষধর।উত্তর: সব ধরনের সাপ বিষধর।—অশুদ্ধপ্রশ্ন: ক্ষত স্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে, সাপটি বিষধর ছিল।উত্তর: ক্ষত স্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে, সাপটি বিষধর ছিল।—শুদ্ধপ্রশ্ন: কেউ যদি তড়িতাহত হয়, তবে তাকে স্পর্শ করতে হবে। উত্তর: কেউ যদি তড়িতাহত হয়, তবে তাকে স্পর্শ করতে হবে।—অশুদ্ধপ্রশ্ন: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়। উত্তর: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়।—শুদ্ধ# সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দাও।প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা কাকে বলে? উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। দুর্ঘটনায় পড়ে কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আহত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়। প্রশ্ন: বিষধর সাপের কামড় কীভাবে চেনা যায়? উত্তর: সব ধরনের সাপ বিষধর নয়। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো গোখরা ও কেউটে। কোন সাপ বিষধর তা এর কামড়ের কারণে সৃষ্ট ক্ষত দেখে নির্ণয় করা যায়। ক্ষত স্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে যে এটা বিষধর সাপের কামড়। কখনো কখনো বিষধর সাপের কামড়ে মানুষ ও জীবজন্তু মারা যায়।