শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে অধ্যায়ভিত্তিক ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়গুলোর বিষয়বস্তু ভালোভাবে পড়বে। অধ্যায় ১১: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন১। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার—আবিস্কৃত হয়েছে।উত্তর: মহাস্থানগড়ে প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ আবিস্কৃত হয়েছে।২। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে — নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।৩। কুমিল্লা জেলা শহরের প্রায় — কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।৪। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত — গ্রাম অবস্থিত।উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রাম অবস্থিত।৫। ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে — জেলার একটি উপজেলা।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।৬। প্রাচীন — থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব। উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব।৭। মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের — কেন্দ্র। উত্তর: মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র।৮। চৌদ্দ শতকের শুরু থেকে — একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।৯। নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে — অঞ্চল বলা হতো। উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।১০। ১৯৭৫ সালে সোনারগাঁয়ে — জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।১১। পরী বিবির সমাধি সৌধটি — স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।উত্তর: পরী বিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন।১২। নরসিংদীর — বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।উত্তর: নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল