অধ্যায়-৭ পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘পদার্থ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। # সঠিক উত্তরটি খাতায় লিখ।৭। তাপ দিলে তরল না হয়ে বাষ্পে পরিণত হয় কোনটি? ক. লোহা খ. কর্পূর গ. বরফ ঘ. কাঠউত্তর: খ. কর্পূর। ৮। প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এ তথ্যটি আবিষ্কার করেছেন কে? ক. বিজ্ঞানী আইনস্টাইন খ. বিজ্ঞানী নিউটন গ. বিজ্ঞানী গ্যালিলিও ঘ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুউত্তর: খ. বিজ্ঞানী নিউটন।# শুদ্ধ-ভুল নির্ণয় কর।১। সব পদার্থই তিনটি ভৌত অবস্থায় থাকতে পারে। উত্তর: সব পদার্থই তিনটি ভৌত অবস্থায় থাকতে পারে।—‘শুদ্ধ’ ২। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।—‘ভুল’ ৩। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বস্তুর ওপর পৃথিবীর টান তত কমে যায়। উত্তর: পৃথিবীর পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বস্তুর ওপর পৃথিবীর টান তত কমে যায়। —‘শুদ্ধ’ ৪। বরফ পানির কঠিন অবস্থা। উত্তর: বরফ পানির কঠিন অবস্থা। —‘শুদ্ধ’৫। কঠিন লোহাকে উত্তপ্ত করলে লোহা তরল অবস্থায় পরিণত হয়।উত্তর: কঠিন লোহাকে উত্তপ্ত করলে লোহা তরল অবস্থায় পরিণত হয়। —‘শুদ্ধ’৬। বায়ু কোনো পদার্থ নয়।উত্তর: বায়ু কোনো পদার্থ নয়। —‘ভুল’৭। বরফকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। উত্তর: বরফকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। —‘ভুল’ ৮। পদার্থ যেমন জায়গা দখল করে, তেমনি এর ওজন আছে। উত্তর: পদার্থ যেমন জায়গা দখল করে, তেমনি এর ওজন আছে। —‘শুদ্ধ’ ৯। যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, তাকে তরল অবস্থা বলে।উত্তর: যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, তাকে তরল অবস্থা বলে। —‘শুদ্ধ’ ১০। প্রতিটি পদার্থের অবস্থা চারটি। উত্তর: প্রতিটি পদার্থের অবস্থা চারটি। —‘ভুল’১১। তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় না। উত্তর: তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয় না। —‘ভুল’ ১২। তাপ দিলে ন্যাপথলিন সরাসরি বাষ্পে পরিণত হয়। উত্তর: তাপ দিলে ন্যাপথলিন সরাসরি বাষ্পে পরিণত হয়। —‘শুদ্ধ’ ১৩। শব্দ কোনো পদার্থ নয়।উত্তর: শব্দ কোনো পদার্থ নয়। —‘শুদ্ধ’।১৪। অক্সিজেন একটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। উত্তর: অক্সিজেন একটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। —‘শুদ্ধ’ ১৫। বরফ + তাপ = পানি, পানি + তাপ = জলীয়বাষ্প। উত্তর: বরফ + তাপ = পানি, পানি + তাপ = জলীয় বাষ্প।—‘শুদ্ধ’ # সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: পদার্থ কাকে বলে?উত্তর: যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন: মাটি, পানি, লোহা, কাচ ইত্যাদি। প্রশ্ন: কঠিন, তরল, বায়বীয় পদার্থের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: কঠিন পদার্থ— যেমন: কাঠ, লোহা, কয়লা, পাথর। তরল পদার্থ— যেমন: পানি, দুধ, তেল, মধু। বায়বীয় পদার্থ— যেমন: অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন: পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?উত্তর: পদার্থের সাধারণ গুণ দুটি। যেমন: ১) পদার্থ জায়গা বা স্থান দখল করে। ২) পদার্থের ওজন আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল