প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধ রচনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা বিষয়ে ‘বাংলাদেশের জনসংখ্যা সমস্যা’ শীর্ষক একটি প্রবন্ধ রচনা দেওয়া হলো।বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ভূমিকা: বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। ২০০২ সাল পর্যন্ত এ দেশের লোকসংখ্যা ছিল প্রায় ১৩ কোটি। জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক তহবিলের প্রতিবেদন অনুযায়ী ২০০৫ সালে এই হিসাবে বোঝা যায় আমাদের দেশে কম জায়গায় অনেক বেশি লোক বাস করে। এই জনসংখ্যাধিক্য দেশ ও জাতির জন্য এক বিরাট সমস্যা। জনসংখ্যা ও খাদ্য সমস্যা: বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জমির পরিমাণ মোটেও বাড়ছে না। অথচ প্রতিবছর বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হচ্ছে। এই বাড়তি খাদ্যের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না বলে এ দেশের অনেক মানুষ অপুষ্টিতে ভুগছে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দিচ্ছে। জনসংখ্যা ও বাসস্থান সমস্যা: মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম বাসস্থান। লোকসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানও বৃদ্ধি পাচ্ছে। হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ অতিরিক্ত ঘরবাড়ি তৈরি হচ্ছে। এই বাড়তি ঘরবাড়ি তৈরির ফলে চাষের জমি কমে যাচ্ছে এবং গৃহসামগ্রীর প্রয়োজনে বনাঞ্চল উজাড় হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে এবং নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ আমাদের জানমালের ক্ষতি করছে।অন্যান্য সমস্যা: অতিরিক্ত জনসংখ্যা কেবল খাদ্য ও বাসস্থানের সমস্যাই সষ্টি করছে না, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পোশাক-পরিচ্ছেদ, যাতায়াত ও উন্নত জীবন যাপনে মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। দেশের উন্নতির অন্যতম সহায়ক হলো শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু সীমিত সম্পদের কারণে বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে চিকিৎসা সুবিধাও কমে যাচ্ছে। উপসংহার: বাংলাদেশ একটি দরিদ্রতম দেশ। এ দেশের জনসংখ্যা বর্তমান হারে বাড়তে থাকলে ভবিষ্যতে আমাদের খাদ্য, পোশাক-পরিচ্ছেদ, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজন মেটানো অসম্ভব হয়ে দাঁড়াবে এবং দেশের সামগ্রিক উন্নতির মারাত্মক ক্ষতি হবে। কাজেই দেশের জনসংখ্যা সীমিত রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।