শিক্ষক (প্রা.) আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা আমাদের এই দেশ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে ‘আমাদের এই দেশ’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: নিচের পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো আলাদা করে লেখ। জেলে, কামার, কুমোর, মালি, ভিখারি, গোয়ালা, সুন্দর, ময়ূর, কর্তা, বর জেলেণী, কামারণী, কুমোরণী, মালিনী, ভিখারিণী, গোয়ালিণী, সুন্দরী, ময়ূরী, গিন্নী, কনে। উত্তর: পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী জেলে জেলেণী গোয়ালা গোয়ালিণী কামার কামারণী সুন্দর সুন্দরী কুমোর কুমোরণী ময়ূর ময়ূরী মালি মালিণী কর্তা গিন্নী ভিখারী ভিখারিণী বর কনেপ্রশ্ন: কয়েক রকম বিখ্যাত কাপড়ের নাম লেখ।উত্তর: প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড়। বর্তমানে বিখ্যাত বাংলাদেশের কয়েক রকম কাপড়ের নাম হলো—জামদানি, তসর, গরদ, মুগা, মটকা, টাঙ্গাইল, বালুচরি, রেশম ও মসলিন।প্রশ্ন: বাংলাদেশের কামার-কুমোরেরা কী-কী জিনিস তৈরি করে?উত্তর: বাংলাদেশের কামার-কুমোরেরা নানা প্রয়োজনীয় জিনিস তৈরি করে। কামার তৈরি করে কাস্তে, কোদাল, দা, কুড়াল, নিড়ানি ইত্যাদি ও কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি। কুমোর তৈরি করে মাটির হাঁড়ি-পাতিল ও বিভিন্ন তৈজসপত্র। এ ছাড়া কুমোরেরা মাটি দিয়ে ফুল, পাখি, পুতুল ও পোড়ামাটির ফলকও তৈরি করে থাকে।প্রশ্ন: নিচের বাক্য দুটি পড় এবং পদ নির্দেশ কর।নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ। পাকা ধানের সোনালি রং দেখে কৃষকের মুখে হাসি ফোটে। উত্তর: ওপরের বাক্য দুটিতে অনেকগুলো শব্দ ব্যবহূত হয়েছে। বাক্যে ব্যবহূত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। লক্ষ্য কর: ওপরের প্রশ্নে প্রদত্ত বাক্য দুটির মধ্যে সর্বমোট ১৬টি শব্দ আছে। এই শব্দগুলোর কোনটি কোন পদ তা নিচের ছক অনুযায়ী সাজিয়ে লিখলে আমরা পাই। বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া নদী কত - - গড়া তীর পাকা - - উঠা জনপদ সোনালি - - দেখে ধান ফোটা রং কৃষক মুখ হাসি প্রশ্ন: পদের প্রকারভেদগুলো আলোচনা কর।উত্তর: বিশেষ্য পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন: ১) নির্দিষ্ট নাম: উপমা, প্রিয়াম, সজীব ইত্যাদি।২) গুণবাচক নাম: সততা, দয়া, ভাল ইত্যাদি।৩) বস্তুবাচক নাম: পানি, চিনি, চাউল ইত্যাদি।৪) সমষ্টিবাচক নাম: সভা, শ্রেণী, সমিতি ইত্যাদি।৫) ক্রিয়াবাচক নাম: রান্না, কান্না, হাসি ইত্যাদি৬) জাতিবাচক নাম: মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, গাছ, পশু ইত্যাদি। বিশেষণ পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন: কত, পাকা, সোনালি, ধীরে, জোরে, প্রচুর ইত্যাদি। সর্বনাম পদ: বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন: আমি, তুমি, সে, এটা, ওটা, কে, কোনটি, তোমার ইত্যাদি। অব্যয় পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ সব অবস্থায় একই রকম থাকে, কখনো কোনোরূপ পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। যেমন: এবং, কিন্তু, নতুবা, কিংবা ইত্যাদি।ক্রিয়া পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের আসা-যাওয়া, থাকা, হওয়া, করা ইত্যাদি কোনো না কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। যেমন: পড়া, গড়া দেখা, ফোটা ইত্যাদি।