অধ্যায়-৮ পদার্থের শ্রেণী বিভাগ ও গঠনপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় ‘পদার্থের শ্রেণী বিভাগ ও গঠন’ থেকে নমুনা শূন্যস্থান পূরণ উপস্থাপন করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ কর।১. পদার্থ—, — ও — এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।উত্তর: পদার্থ, কঠিন, তরল ও বায়বীয় এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।২. গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন: — ও —।উত্তর: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন: মৌলিক পদার্থ ও যৌক্তিক পদার্থ।৩. বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা — টি।উত্তর: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।৪. — পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।৫. — পদার্থ ভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।উত্তর: যৌগিক পদার্থ ভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।৬. একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে — গঠন করে।উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে।৭. — পদার্থের মূল গঠন উপাদান। উত্তর: পরমাণু পদার্থের মূল গঠন উপাদান।৮. — নমনীয়তা গুণ রয়েছে। উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।৯. অধাতুর তাপ ও বিদ্যুৎ — কম।উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।১০. প্রকৃতিতে — টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।উত্তর: প্রকৃতিতে ৯২টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।১১. পানির একটি অণুতে — টি অক্সিজেন ও — টি হাইড্রোজেন পরমাণু আছে।উত্তর: পানির একটি অণুতে ১টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু আছে।১২. গ্যাসের নির্দিষ্ট — ও — নেই।উত্তর: গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।১৩. ব্রোমিন সাধারণ তাপমাত্রায় — অবস্থায় থাকে।উত্তর: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।১৪. প্রতিটি চিনির অণুতে ১২টি —, ২২টি — এবং ১১টি — পরমাণু থাকে।উত্তর: প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন এবং ১১টি অক্সিজেন পরমাণু থাকে।১৫. বায়ুর মিশ্রণ — মিশ্রণ, — মিশ্রণ নয়।উত্তর: বায়ুর মিশ্রণ সাধারণ মিশ্রণ, রাসায়নিক মিশ্রণ নয়।# সঠিক উত্তরটি খাতায় লেখো।১. কোনটি পদার্থ নয়? (ক) অক্সিজেন (খ) পানি (গ) নাইট্রোজেন (ঘ) আলোউত্তর: (ঘ) আলো।২. কোনটি মৌলিক পদার্থ?(ক) চিনি (খ) পানি (গ) নিয়ন (ঘ) লবণ। উত্তর: (গ) নিয়ন।৩। প্রশ্ন: অ্যামোনিয়ার একটি অণু কী কী দিয়ে তৈরি?(ক) ১টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।(খ) ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।(গ) ২টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।(ঘ) ২টি ক্লোরিন পরমাণু ও ২টি সোডিয়াম পরমাণু।উত্তর: (খ) ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল