অধ্যায়-৮ পদার্থের শ্রেণী বিভাগ ও গঠনপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় ‘পদার্থের শ্রেণী বিভাগ ও গঠন’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। # নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো। যে বাক্যটি সঠিক সেটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয় তার ডান পাশে ‘ভুল’ লেখো।৮. ধাতুকে পিটালে ফেটে যায়। —ভুল ৯. দুই বা দুই এর অধিক পরমাণু দিয়ে যৌগিক পদার্থ তৈরি হয়। —শুদ্ধ ১০. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু। —ভুল১১. কঠিন পদার্থের অনুগুলো একে অন্যকে আকর্ষণ করে না। —ভুল ১২. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। —শুদ্ধ ১৩. লোহা যৌগিক পদার্থ নয়। —শুদ্ধ ১৪. নিয়নের অণুতে একটি মাত্র পরমাণু আছে। —শুদ্ধ ১৫. ‘চক’কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে পাওয়া যায়—হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন। —ভুল ১৬. আর্গন, নিয়ন ইত্যাদি মৌলিক পদার্থ। —শুদ্ধ১৭. উত্তপ্ত করলে অধাতুর তুলনায় ধাতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। শুদ্ধ১৮. গ্যাসকে কোনো পাত্রে রাখা যায় না। —ভুল ১৯. চুম্বক লোহা ও লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। —শুদ্ধ২০. দুটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু দিয়ে পানি গঠিত হয়। —ভুল ২১. নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন ইত্যাদি গ্যাসের মিশ্রনে বায়ুর সৃষ্টি হয়। —শুদ্ধ২২. কঠিন অবস্থায় অণুসমূহের মধ্যে আকর্ষণ সবেচেয়ে বেশি থাকে। —শুদ্ধ২৩. পরমাণু খালি চোখে দেখা যায়। —ভুল ২৪. পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে। —ভুল ২৫. আর্গন, নিয়ন এগুলো নিষ্ক্রিয় গ্যাস। —শুদ্ধ২৬. একটি চিনির অণু = ১২টি কার্বন পরমাণু+২২টি হাইড্রোজেন পরমাণু+ ১১টি অক্সিজেন পরমাণু। —শুদ্ধ২৭. একটি অ্যামোনিয়ার অণু = একটি নাইট্রোজেন পরমাণু+তিনটি হাইড্রোজেন পরমাণু। —শুদ্ধ ২৮. তাপে কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায়। —শুদ্ধ ২৯. তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। —শুদ্ধ ৩০. অক্সিজেন ও হাইড্রোজনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়। —শুদ্ধ৩১. কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ। —ভুল ৩২. আর্সেনিক, সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো, আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো। —শুদ্ধ# সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও উত্তর: যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। লোহা, তামা, অক্সিজেন, আয়োডিন, সোনা, রুপা ইত্যাদি মৌলিক পদার্থের উদাহরণ। প্রশ্ন: যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও উত্তর: যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। যেমন: লবণ, পানি, চিনি, কেরোসিন, সাবান ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল