আশ্চর্য পাথরের কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘আশ্চর্য পাথরের কথা’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে কেন?উত্তর: চুম্বক পাথর একটি অদ্ভুত পাথর। এর গুণও আশ্চর্য হওয়ার মতো। এই পাথরের রয়েছে লোহার টুকরোকে টেনে ধরার চমৎকার ক্ষমতা। অনেক কাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটা জায়গায় মানুষ এই অদ্ভুত পাথরের সন্ধান পায়। ম্যাগনেশিয়া নামক জায়গায় পাওয়া গেছে বলেই সেই জায়গার নাম অনুসারে চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে।প্রশ্ন: আধুনিক কম্পাসে দিকনির্ণয়ের জন্য কী ব্যবহূত হয়?উত্তর: ‘কম্পাস’ ইংরেজি শব্দ। এটি দিকনির্ণয় যন্ত্র। গভীর অরণ্যে, ধু-ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। সাধারণত এ যন্ত্রে সুচালো শলার ওপর সরু চুম্বকপাত বসানো থাকে। চুম্বকপাতের প্রান্ত দুটি সব সময় উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করে। তবে আধুনিক কম্পাসে দিকনির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা। কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণ।প্রশ্ন: চুম্বকের বিস্ময়কর গুণগুলো কী কী? লেখো।উত্তর: অনেক কাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামক জায়গায় মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পায়। ম্যাগনেশিয়াতে এ পাথর পাওয়া গেছে বলে সে জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হয় ম্যাগনেটাইট বা চুম্বক। এই চুম্বক পাথরের রয়েছে অনেক বিস্ময়কর গুণ। নিচে চুম্বকের বিস্ময়কর গুণগুলো লেখা হলো।(১) চুম্বক পাথরের রয়েছে লোহার টুকরোকে টেনে ধরার চমৎকার ক্ষমতা।(২) ঝুলন্ত অবস্থায় চুম্বক সব সময় উত্তর-দক্ষিণমুখো হয়ে থাকে।(৩) একটা চুম্বক পাথরের উত্তরপ্রান্তের কাছে অন্য একটা চুম্বক পাথরের উত্তরপ্রান্ত আনা হলে দেখা যায়, প্রান্ত দুটো ছিটকে দূরে সরে যায়।(৪) একটা চুম্বক পাথরের উত্তরপ্রান্তের কাছে অন্য চুম্বক পাথরের দক্ষিণপ্রান্ত আনা হলে দেখা যায়, তারা একে অন্যকে আকর্ষণ করে এবং একসঙ্গে লেগে থাকে।চুম্বক পাথরের আশ্চর্য দিকনির্দেশক গুণ কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন কম্পাস বা দিগদর্শন যন্ত্র।প্রশ্ন: ডান দিক থেকে উপযুক্ত বিশেষণ খুঁজে নিয়ে শূন্যস্থানে বসাও। — দাগ অদৃশ্য — আগ্রহ গভীর — শক্তি ধু-ধু — অরণ্য চুম্বকীয় — মরুভূমি অফুরান — মহাসমুদ্র অতল — পাথর কৌতূহলী — মানুষ সরুউত্তর: সরু দাগ অফুরান আগ্রহ অদৃশ্য শক্তি গভীর অরণ্য ধু-ধু মরুভূমি অতল মহাসমুদ্র চুম্বকীয় পাথর কৌতূহলী মানুষ।