এত হাসি কোথায় পেলেপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘এত হাসি কোথায় পেলে’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ‘এত হাসি কোথায় পেলে’ কবিতায় জসীমউদ্দীন ছোট্ট শিশুর আচরণ-সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। ছোট্ট শিশুর আদুরে মুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সবকিছুই সুন্দর। শিশু সবার আদরের।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: খলখলানি, গাঙ, টুইটুবানি, ঝামুরঝুমুর, উড়উড়ানি।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ খলখলানি খলখল শব্দ গাঙ ছোট্ট নদী টুইটুবানি টইটুম্বুর, কানায় কানায় ভরা ঝামুরঝুমুর নূপুরের শব্দ উড়উড়ানি উড়ু উড়ু মনের ভাবপ্রশ্ন: ডান দিক থেকে শব্দ এনে খালি ঘরে বসাও। ক. এত কথার—। কলকলানি খ. গাঙের—। গুলগুলানি গ. পাটের বনের—। গড়গড়ানি ঘ. ছড়ার গড়ার—। খলখলানি ঙ. কলমি ফুলের—। দুলদুলানি চ. কোন সে লতার—। বউটুবানি ছ. আদরের যে—। ফুলছড়ানি জ. জোসনা—। ফিনিক ঝ. রঙিন—। ঠোঁটে ঞ. জোসনা ফিনিক—। টুইটুবানিউত্তর: ক. এত কথার খলখলানি। খ. গাঙের কলকলানি।গ. পাটের বনের বউটুবানি। ঘ. ছড়ার গড়ার গড়গড়ানি।ঙ. কলমি ফুলের গুলগুলানি। চ. কোন সে লতার দুলদুলানি।ছ. আদরের যে টুইটুবানি। জ. জোসনা ফিনিক।ঝ. রঙিন ঠোঁটে। ঞ. জোসনা ফিনিক ফুলছড়ানি।প্রশ্ন: খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লেখো।ক. কে দিয়েছে রঙিন ঠোঁটে...............................খ. ...............................পাটের বনের বউটুবানিগ. কাদের দেশের কোন সে চাঁদের...............................ঘ. কে এনেছে বরণ ডালায়...............................ঙ. উড়ে গেলাম সুরে পেলাম...............................উত্তর: ক. কে দিয়েছে রঙিন ঠোঁটেকলমি ফুলের গুলগুলানি।খ. কে এনেছে বরণ ডালায়পাটের বনের বউটুবানিগ. কাদের দেশের কোন সে চাঁদেরজোসনা ফিনিক ফুল ছড়ানি।ঘ. কে এনেছে বরণ ডালায়পাটের বনের বউটুবানিঙ. উড়ে গেলাম সুরে পেলামছড়ায় গড়ার গড়গড়ানি।