যোগ ও বিয়োগপ্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে মৌলিক চার নিয়মের প্রথম দুটি ধাপ হলো যোগ ও বিয়োগ। এই যোগ ও বিয়োগ সহজ হলেও অনেক ক্ষেত্রে যোগ ও বিয়োগ সংক্রান্ত দুই বা তিন স্তরবিশিষ্ট সমস্যার সমাধান করতে গিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়। তবে স্তরবিন্যাসের কৌশল জানা থাকলে সব রকমের অসুবিধা, দ্বিধা-সংশয় কাটিয়ে ওঠা যায় খুব সহজে। আর এ জন্য প্রয়োজন অনুশীলন এবং নিয়মিত চর্চা। এই অনুশীলন আর চর্চার ক্ষেত্র আমাদের পাঠ্যবইতেই রয়েছে। একটু লক্ষ করো, অনুশীলনী শুরু করার আগে এ অধ্যায়ে কিছু উদাহরণ এবং সেই সঙ্গে বক্সের ভেতর কিছু কথা ও নির্দেশনা রয়েছে। এসব উদাহরণ এবং নির্দেশনা ভালো করে বুঝে নিয়ে যদি অনুশীলনীর সমস্যা সমাধান শুরু করা যায়, তাহলে দেখা যাবে সমাধানের কাজটুকু খুব সহজেই হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক অনুশীলনীর কাজ শুরু করার আগে অধ্যায়ভিত্তিক উদাহরণগুলো অনুশীলন ও চর্চা একান্ত দরকার। এসো তাহলে এবার অনুশীলনী-১ এর গাণিতিক সমস্যার সমাধান দেখা যাক। প্রশ্ন: রাজুদের আম বাগানের একটি গাছ থেকে ২৪০৮৫১টি, অন্য একটি গাছ থেকে ৯২১০৫টি এবং অপর একটি গাছ থেকে ৫৫০০৮টি আম পাড়া হয়। ওই বাগান থেকে মোট কতটি আম পাড়া হলো? সমাধান: রাজুদের আমবাগানের,একটি গাছ থেকে আম পাড়া হয় ২৪০৮৫১টি অন্য একটি গাছ থেকে আম পাড়া হয় ৯২১০৫টিঅপর একটি গাছ থেকে আম পাড়া হয় ৫৫০০৮টিমোট আম পাড়া হয় ৩৮৭৯৬৪টিসুতরাং, ওই বাগান থেকে মোট ৩৮৭৯৬৪টি আম পাড়া হলো। উত্তর: ৩৮৭৯৬৪টিপ্রশ্ন: বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে বিয়োগফল কত? সমাধান: দেওয়া আছে, বিয়োজন = ৯৮৫২১৪ বিয়োজ্য = ৯৭৪৬৫সুতরাং, বিয়োগফল = বিয়োজন — বিয়োজ্য = ৯৮৫২১৪—৯৭৪৬৫ = ৮৮৭৭৪৯উত্তর: বিয়োগফল = ৮৮৭৭৪৯। প্রশ্ন: ফরিদ সাহেব ৮৬০৪ টাকার গম ও ৫৭৯৮ টাকার সরিষা বিক্রি করলেন। তিনি ওই টাকা থেকে ৪২৫০ টাকা ছেলেকে দিলেন এবং ৫০০০ টাকা ধার শোধ করলেন। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রাখলেন? সমাধান: ফরিদ সাহেব, গম বিক্রি করলেন ৮৬০৪ টাকার সরিষা বিক্রি করলেন ৫৭৯৮ টাকার গম ও সরিষা বিক্রি করলেন ১৪৪০২ টাকার [যোগ করে]ওই টাকা থেকে, ছেলেকে দিলেন ৪২৫০ টাকা ধার শোধ করলেন ৫০০০ টাকা মোট ব্যয় করলেন ৯২৫০ টাকা [যোগ করে]এখন,গম ও সরিষা বিক্রি করে পেলেন ১৪৪০২ টাকা ব্যয় করলেন ৯২৫০ টাকা অবশিষ্ট থাকে ৫১৫২ টাকা [বিয়োগ করে]সুতরাং তিনি ৫১৫২ টাকা ব্যাংকে জমা রাখেন।উত্তর: ৫১৫২ টাকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল