প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# শূন্যস্থান পূরণ করো।১। সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন—।উত্তর: সাধারণ বিদ্যুৎকোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ভোল্টা।২। আলো সর্বদা — চলে।উত্তর: আলো সর্বদা - সরলপথে চলে।৩। ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক —।উত্তর: ম্যাগনেটাইট এক ধরনের স্বাভাবিক প্রাকৃতিক চুম্বক।৪। চুম্বকের দুটি মেরু যেমন: — ও —।উত্তর: চুম্বকের দুটি মেরু যেমন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু।৫। শব্দ চলাচলের জন্য — প্রয়োজন।উত্তর: শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন।৬। বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে -বলে।উত্তর: বিদ্যুৎ প্রবাহকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখাকে লোডশেডিং বলে।৭। কাজ করার সামর্থ্যকে — বলে।উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।৮। কয়লা পুড়িয়ে আমরা — পাই।উত্তর: কয়লা পুড়িয়ে আমরা তাপশক্তি পাই।৯। — প্রয়োগ করে কোনো বস্তু — কাজ করা বলে।উত্তর : বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে কাজ করা বলে।১০। গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে — বলে।উত্তর: গতির কারণে কোনো বস্তু যে শক্তি বা কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।১১। শক্তি শুধু — বদলায়, ধ্বংস হয় না।উত্তর: শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না।১২। সৌরতাপ — পদ্ধতিতে পৃথিবীতে আসে।উত্তর: সৌরতাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।১৩। চুম্বক সাধারণত লোহা বা — দিয়ে তৈরি।উত্তর: চুম্বক সাধারণত লোহা বা নিকেল দিয়ে তৈরি।১৪। কয়লার মধ্যে — শক্তি জমা থাকে।উত্তর: কয়লার মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে।১৫। রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে — শক্তির সাহায্যে।উত্তর: রেডিও, টেলিভিশন, কম্পিউটার সবই চলে — বিদ্যুৎ শক্তির সাহায্যে।# ভুল-শুদ্ধ নির্ণয় করো১। যে পাথর লোহাকে আকর্ষণ করে তাকে ম্যাগনেটাইট বলে। —‘শুদ্ধ’২। বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে বলে কাজ। —‘শুদ্ধ’৩। অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে। —‘শুদ্ধ’৪। শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। —‘শুদ্ধ’৫। কাঠ, কয়লা, তেল বা গ্যাসের মধ্যে রাসায়নিক শক্তি আছে। —‘শুদ্ধ’৬। বিদ্যুতকোষে রাসায়নিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করা হয়। —‘ভুল’# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল