সংক্ষেপে উত্তর দাও অংশ-১ প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত নির্বাচিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমরা জানো, সমাপনী পরীক্ষায় আবশ্যকীয় প্রশ্ন এই সংক্ষেপে উত্তর। কাজেই ১০টি সংক্ষেপে উত্তরের জন্য ১০ নম্বর নিশ্চিত করতে হলে তোমাকে অবশ্যই সম্পূর্ণ পাঠ্যসূচির প্রতিটি অধ্যায় ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। বিশেষ করে, উদাহরণ ও অনুশীলনীর ছোট ছোট অঙ্ক বক্স করা কথাসমূহ, বিভিন্ন সূত্র, বিভিন্ন পরিমাপের একক ও সম্পর্ক ভালোভাবে জানা থাকতে হবে। এবার নির্ধারিত কিছু সংক্ষেপে উত্তর অনুশীলন করা যাক।প্রশ্ন: বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত?উত্তর:বিয়োজন ৯৮৫২১৪বিয়োজ্য ৯৭৪৬৫ নির্ণেয় বিয়োগফল ৮৮৭৭৪৯প্রশ্ন: কোন সংখ্যা থেকে ৬৮৯৭৫ বিয়োগ করলে বিয়োগফল ৭৯৪৭৬৮ হয়?উত্তর: নির্ণেয় সংখ্যাটি হবে (৬৮৯৭৫ + ৭৯৪৭৬৮) = ৮৬৩৭৪৩প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল কত হবে?উত্তর: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ নির্ণেয় বিয়োগফল = ১প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে?উত্তর: নির্ণেয় সংখ্যাটি হবে ৯০০০০০ থেকে ৯৯৯৯-এর বিয়োগফলকাজেই (৯০০০০০ - ৯৯৯৯) = ৮৯০০০১অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ৮৯০০০১ যোগ করলে যোগফল ৯ লক্ষ হবে।প্রশ্ন: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রতিটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?উত্তর: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিতছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৮৬৫৪০ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ৪০৫৬৮৯ নির্ণেয় বিয়োগফল = ৫৮০৮৫১।