সংক্ষেপে উত্তর দাও অংশ-৩ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয় থেকে নির্বাচিত নমুনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ৯৯৯৯৪২৫ = কত?উত্তর: ৯৯৯৯৪২৫ = (১০০০০-১)৪২৫ = (১০০০০৪২৫)-(১৪২৫) = ৪২৫০০০০-৪২৫ = ৪২৪৯৫৭৫সুতরাং ৯৯৯৯৪২৫ = ৪২৪৯৫৭৫প্রশ্ন: ৮২৫৪৯৯৯ = কত?উত্তর: ৮২৫৪৯৯৯ = ৮২৫৪(১০০০-১) = (৮২৫৪১০০০)-(৮২৫৪১) = ৮২৫৪০০০-৮২৫৪ = ৮২৪৫৭৪৬সুতরাং ৮২৫৪৯৯৯ = ৮২৪৫৭৪৬প্রশ্ন: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে কী পাওয়া যায়?উত্তর: ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে, ওই নির্দিষ্টসংখ্যক জিনিসের দাম পাওয়া যায়।প্রশ্ন: একজাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে, কীভাবে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়?উত্তর: একজাতীয় কয়েকটি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য দেওয়া থাকলে তাকে জিনিসের সংখ্যা দিয়ে ভাগ করলে ১টি জিনিসের দাম, ওজন, দৈর্ঘ্য পাওয়া যায়।প্রশ্ন: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে, অঙ্ক সাজানোর সময় সে রাশিটি কোন দিকে রাখতে হবে?উত্তর: ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে, অঙ্ক সাজানোর সময় রাশিটিকে অবশ্যই প্রথম লাইনের শেষের দিকে (ডান দিকে) রাখতে হবে।প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত?উত্তর: ১৮ টাকা।প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দাম কত?উত্তর: ২ টাকা।প্রশ্ন: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম নির্ণয় করতে হবে ৮ আর ৪ গুণ করে।প্রশ্ন: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম নির্ণয় করতে হবে ১০০ আর ৩ গুণ করে।প্রশ্ন: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম নির্ণয় করতে হবে ২৪ কে ৮ দিয়ে ভাগ করে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা কীভাবে নির্ণয় করতে হবে?উত্তর: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে হলে ৬টি খাতার দাম থেকে প্রথমে ১টি খাতার দাম বের করতে হবে।প্রশ্ন: ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম কম হবে। সমান হবে/বেশি হবে/দ্বিগুণ হবে।উত্তর: কম হবে।প্রশ্ন: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে?উত্তর: ৩টি ঝুড়িতে ধরা ৪৮টি আম থেকে ১টি ঝুড়িতে ধরা আমের সংখ্যা নির্ণয় করতে হলে ৪৮ কে ৩ দিনে ভাগ করতে হবে।প্রশ্ন: সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কী ব্যবহার করা হয়?উত্তর: সরল অঙ্কে একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য ( ) বন্ধনী ব্যবহার করা হয়।প্রশ্ন: গড় নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: একই জাতীয় একাধিক রাশির গড় = রাশিগুলোর যোগফল রাশিগুলোর সংখ্যা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল