সংক্ষেপে উত্তর দাও অংশ-৪ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয় থেকে নির্বাচিত নমুনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: গড় × = রাশিগুলোর যোগফল।উত্তর: গড়×রাশিগুলোর সংখ্যা = রাশিগুলোর যোগফল। প্রশ্ন: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় কত?উত্তর: এখানে রাশিগুলোর যোগফল = (১০+১১+১২+১৩+১৪) = ৬০ রাশিগুলোর সংখ্যা = ৫সুতরাং রাশিগুলোর গড় = ৬০×৫= ১২প্রশ্ন: গ.সা.গুর পূর্ণ বাক্যটি লেখো।উত্তর: গ. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।প্রশ্ন: ১৮-এর সব গুণনীয়ক লেখো।উত্তর: ১৮-এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮প্রশ্ন: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোনটি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক?উত্তর: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।প্রশ্ন: একাধিক সংখ্যার গ.সা.গু বলতে কী বোঝ?উত্তর: একাধিক সংখ্যার গ.সা. গু বলতে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল বোঝায়।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু কত হয়?উত্তর: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু হয় ১।প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?উত্তর: গুণনীয়কের অপর নাম উৎপাদক।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়া কী?উত্তর: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ. সা. গু নির্ণয়ের প্রক্রিয়া ইউক্লিডীয় প্রক্রিয়া নামে পরিচিত।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ. সা. গু নির্ণয় করা যায়?উত্তর: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল দুইটি সংখ্যার গ. সা. গু নির্ণয় করা যায়।প্রশ্ন: ল. সা. গুর পূর্ণ বাক্যটি লেখো।উত্তর: ল. সা. গুর পূর্ণ বাক্যটি হলো: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।প্রশ্ন: ১৮-এর চারটি গুণিতক লেখো।উত্তর: ১৮-এর চারটি গুণিতক: ১৮, ৩৬, ৫৪, ৭২প্রশ্ন: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি কী?উত্তর: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে ল. সা. গু নির্ণয়েরই একীভূত রূপ।প্রশ্ন: অঙ্ক বলতে কী বোঝ?উত্তর: সংখ্যা লেখায় ব্যবহূত সংখ্যাপ্রতীককে অঙ্ক বলা হয়।প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি? উত্তর: সংখ্যাপ্রতীক ১০টি।প্রশ্ন: সংখ্যাপ্রতীকগুলো লেখো।উত্তর: সংখ্যাপ্রতীকগুলো হলো: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯প্রশ্ন: এক অঙ্কের সংখ্যাগুলো লেখা।উত্তর: এক অঙ্কের সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯প্রশ্ন: প্রক্রিয়া প্রতীকগুলো লেখো।উত্তর: প্রক্রিয়া প্রতীকগুলো হলো + — ×যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্নপ্রশ্ন: সম্পর্কপ্রতীকগুলো লেখো।উত্তর: সম্পর্কপ্রতীকগুলো হলো = > < সমান, বড়, ছোট, সমান নয়প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।উত্তর: বন্ধনী প্রতীকগুলো হলো: ( ) { } [ ]প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীপ্রশ্ন: অক্ষরপ্রতীক বা বিশেষপ্রতীক কখন ব্যবহার করা হয়?উত্তর: অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষপ্রতীক বা অক্ষরপ্রতীক ব্যবহার করা হয়।প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?উত্তর: বিশেষপ্রতীক বা অক্ষরপ্রতীক-সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলা হয়।প্রশ্ন: সংখ্যারাশি কী?উত্তর: কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যারাশি তৈরি হয়। যেমন: (৩৬×৪)×৫-৭# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল