প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-৬২ পরিবর্তিত প্রশ্ন কাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির জন্য পরিবর্তিত প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন জেনে নেওয়া খুবই জরুরি। আর এই পরিবর্তন এসেছে বাংলা ও ইংরেজি বিষয়ে।বাংলা: প্রশ্নের ধারাবাহিকতায় ১ নম্বর প্রশ্নে কোনো পরিবর্তন নেই। ২ নম্বর প্রশ্নে ২০১০ সালে ছিল শুধু ব্যাখ্যা লেখা। ২০১১ সালে এই প্রশ্ন থাকবে গদ্য অথবা কবিতা থেকে ব্যাখ্যা লেখা অথবা বুঝিয়ে লেখা। এই প্রশ্নের উত্তর লেখার সময় খুবই সচেতন হতে হবে। কারণ, ব্যাখ্যা লেখা আর বুঝিয়ে লেখা সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। ব্যাখ্যা যদি লেখো তবে ব্যাখ্যার নিয়ম অনুসারেই ব্যাখ্যা লিখতে হবে। আর যদি বুঝিয়ে লেখা দাও, তবে তার অঙ্কিত হবে বর্ণনামূলক প্রশ্নের মতো। ‘বুঝিয়ে লেখো’ কখনো ব্যাখ্যার মতো করে লিখবে না। ৩ নম্বর প্রশ্নে গদ্য থেকে তিনটি প্রশ্ন এবং কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে। রচনামূলক মোট পাঁচটি প্রশ্ন থেকে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান ৪ নম্বর করে। কাজেই রচনামূলক প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিত করার জন্য তোমাকে গদ্য-পদ্য উভয় অংশের প্রশ্নোত্তর ভালোভাবে শিখে নিতে হবে। ৪ ও ৫ নম্বর প্রশ্ন আগে যেমন ছিল, এবারও তেমনি আছে। অর্থাৎ, ৪ নম্বর প্রশ্নে থাকবে শব্দার্থ লিখন ও ৫ নম্বর প্রশ্নে থাকবে বাক্য রচনা। ৬ ও ৭ নম্বর প্রশ্নেও কোনো পরিবর্তন নেই। অর্থাৎ, ৬ নম্বর প্রশ্নে থাকবে বিরাম চিহ্ন বসানো ও ৭ নম্বর প্রশ্নে থাকবে বন্ধনীর মধ্য থেকে সঠিক অংশ বাছাই করে বাক্য পূরণ করা। ৮ নম্বর প্রশ্নে আগে ছিল বিপরীত শব্দ লেখা অথবা অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করা। পরিবর্তিত প্রশ্ন কাঠামো অনুসারে এবার ৮ নম্বর প্রশ্নে কোনো ‘অথবা’ থাকবে না। এই প্রশ্নে থাকবে একটি অনুচ্ছেদ। সেটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে। প্রতিটি যথার্থ প্রশ্ন তৈরির জন্য ১ নম্বর করে এখানে থাকবে ৫ নম্বর। মনে রাখতে হবে, শুধু প্রশ্নই তৈরি করবে। তোমার তৈরি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে না। ৯ নম্বর প্রশ্ন যেমন আগে ছিল, এবারও তেমনি প্রদত্ত যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন করবে। ১০ নম্বর প্রশ্নে পরিবর্তন এসেছে। এই প্রশ্নে থাকবে প্রদত্ত শব্দের ‘বিপরীত শব্দ লিখন’ অথবা ‘সমার্থক শব্দ লিখন’। কাজেই প্রশ্ন পড়ে তোমার পছন্দমতো ‘বিপরীত শব্দ’ লিখবে অথবা ‘সমার্থক শব্দ’ লিখবে। আগে এই প্রশ্নে ছিল শুধু সমার্থক শব্দ লেখা।# ১১ নম্বর প্রশ্ন আগে যেমন ছিল, এবারও তেমনি আছে—এক কথায় প্রকাশ করা।# ১২ নম্বর প্রশ্নে আগে ছিল ‘নিচে দেওয়া ক্রিয়াপদের চলিত রূপ লেখো’। এবারের প্রশ্ন কাঠামো অনুসারে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখন। ১৩ নম্বর প্রশ্নের ‘সংক্ষিপ্ত উত্তর লেখো’ প্রশ্নে তিনটি গদ্য থেকে এবং তিনটি পদ্য থেকে ‘সংক্ষেপে উত্তর’ প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে যেকোনো চারটি প্রশ্নের। আগে এই প্রশ্নের প্রতিটির জন্য ছিল ১ নম্বর করে। পরিবর্তিত কাঠামো অনুসারে এবার থাকছে প্রতিটির জন্য ২ নম্বর করে চারটি প্রশ্নোত্তরের জন্য ৮ নম্বর। ১৪ নম্বর প্রশ্নে আগে ছিল গদ্য অথবা কবিতার মূলভাব লেখা। এবার থাকছে শুধু কবিতার মূলভাব লেখা। ১৫ নম্বর প্রশ্নে রচনা লিখনের জন্য পাঁচটি রচনার শিরোনাম দেওয়া থাকবে। যেকোনো একটি রচনা লিখতে হবে ১৫০ শব্দের মধ্যে। ২০১০ সালের প্রশ্নে শব্দের সীমা নির্ধারণ করা ছিল না।ইংরেজি: প্রশ্ন কাঠামো ২০১০ সালের মতোই আছে। তবে নম্বর বিভাজনে একটু পরিবর্তন এসেছে।ইংরেজি—৮ নম্বর প্রশ্নের মান (Rearrange the words to make questions and answers) ২০১০ সালে ছিল ৫ নম্বর। ১০ নম্বর প্রশ্নের Rewrite the correct form of verb-এ এবার হয়েছে ৫ নম্বর। ২০১০ সালে ছিল ১০ নম্বর।১১ নম্বর প্রশ্নে Paragraph লেখার জন্য নির্দেশনা ছিল ‘with in 100 words’ এবারের নির্দেশনায় রয়েছে ‘Between 60 to 100 words। অন্যান্য নির্দেশনার কোনো পরিবর্তন হয়নি। সমাজ, বিজ্ঞান ও ধর্মশিক্ষা বিষয়গুলোর প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অপরিবর্তিত আছে। তবে সমাজ বিষয়ে রচনামূলক প্রশ্নে একই অধ্যায় থেকে সংযুক্ত করে প্রশ্ন থাকতে পারে। সে ক্ষেত্রে নম্বর বিভাজন করে দেখানো হবে। কাজেই সংযুক্ত প্রশ্নের উত্তর লেখার সময় বিশেষভাবে সচেতন থাকতে হবে।