প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আবশ্যিক প্রশ্ন হিসেবে ১ নম্বর প্রশ্নে ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক প্রশ্ন দেওয়া থাকে। নিচে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। অধ্যায়-চার প্রশ্ন: কেন আমাদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক শ্রম করা প্রয়োজন?উত্তর: শরীর সুস্থ-সবল রাখার জন্য শারীরিক শ্রম প্রয়োজন। আমাদের লেখাপড়ার পাশাপাশি বাবা-মাকে নানা কাজে সহায়তা করলে পরিবারের কাজ অনেক সহজ হয়ে যায়। বাড়ির পরিবেশ সুন্দর হয়, আমাদের মন প্রফুল্ল থাকে। এমনকি আমাদের কাজের ফলে পরিবারের উন্নতি হয়। তাই আমাদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক শ্রম করা প্রয়োজন।প্রশ্ন: পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজন কেন?উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে। বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্ত রাখে। আবার আমাদের মনও ভালো রাখে। শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়। পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।প্রশ্ন: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের কী কী করণীয়?উত্তর: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের প্রতিদিন সকাল-বিকাল ঘর ও উঠান পরিষ্কার করতে হবে। আসবাবপত্র মুছতে হবে। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে। বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।প্রশ্ন: কোথায় এডিস মশার জন্ম হয়? এডিস মশার কামড়ে কী রোগ হয়?উত্তর: ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে তা থেকে এডিস মশার জন্ম হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গুর মতো মারাত্মক রোগ হয়।প্রশ্ন: বিদ্যালয় অপরিষ্কার থাকলে কী কী অসুবিধা হয়?উত্তর: বিদ্যালয়ের আশপাশের আগাছা, নর্দমা ও অপরিষ্কার জলাশয় বিভিন্ন রোগ-ব্যাধির কারণ হতে পারে। বিদ্যালয়ের শৌচাগার যদি অপরিষ্কার থাকে তাহলে বিভিন্ন রোগ হতে পারে।প্রশ্ন: শ্রমজীবী মানুষ কাকে বলে?উত্তর: মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করে। তাদের শ্রমজীবী মানুষ বলা হয়।প্রশ্ন: শ্রমজীবী মানুষের পেশায় নাম কী কী?উত্তর: আমাদের দেশে নানা ধরনের শ্রমজীবী মানুষ আছে। যেমন— কৃষক, তাঁতি, জেলে, কামার, কুমার, দর্জি, নাপিত, মুচি, কুলি, মাঝি, রিকশাচালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিদ্যুিমস্ত্রি, গার্মেন্টসকর্মী, কারখানার শ্রমিক ইত্যাদি।এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১৯ গতকাল প্রকাশিত সাধারণ বিজ্ঞান-এর সঠিক উত্তর ১। খ ২। গ ৩। খ ৪। খ ৫। ঘ ৬। খ ৭। গ ৮। ক ৯। ঘ ১০। ক ১১। গ ১২। ঘ ১৩। ক ১৪। ক ১৫। ক ১৬। গ ১৭। গ ১৮। ক ১৯। খ ২০। খ ২১। খ ২২। ঘ ২৩। খ ২৪। ক ২৫। গ ২৬। ঘ ২৭। ক ২৮। খ ২৯। খ ৩০। ক ৩১। খ ৩২। ঘ ৩৩। ঘ ৩৪। ঘ ৩৫। খ ৩৬। ক ৩৭। খ ৩৮। খ ৩৯। খ ৪০। ক ৪১। ঘ ৪২। গ ৪৩। ক ৪৪। ক ৪৫। ক ৪৬। খ ৪৭। গ ৪৮। খ ৪৯। খ ৫০। ক