পাখিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘পাখি’ কবিতাটির প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।পাখি কবিতাটি রচনা করেছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি বন্দে আলী মিয়া। শিশুসাহিত্যিক হিসেবে সুপরিচিত বন্দে আলী মিয়া চিত্রশিল্পী হিসেবেও পরিচিতি ও খ্যাতি লাভ করেন। তাঁর জন্ম ১৯০৬ সালে পাবনা জেলার রাধানগর গ্রামে এবং মৃত্যু ১৯৭৯ সালে রাজশাহীতে। প্রশ্ন: পাখিটি কী পোষ মেনেছিল? কেন মানেনি?উত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক না কেন, তার মন পাওয়া যায় না। দূর দেশ থেকে আনা খোকার পাখিটিও পোষ মানেনি। কারণ সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখিও চায় স্বাধীনতা।প্রশ্ন: পাখির মধ্যে সব সময় কী জেগে থাকত?উত্তর: দূর দেশ থেকে আনা পাখিটিকে খোকা অনেক যত্নে রেখেছিল। ভালোবাসা, আদর ও সোহাগ সব দিয়েছিল। কিন্তু তবুও পাখি পোষ মানেনি। খাঁচার প্রাচীরে পাখি পাখা ঝাপটাত, মুক্তির পথ খুঁজত। পাখির মধ্যে সব সময় বনের স্বপ্ন জেগে থাকত। তার কণ্ঠেও ক্ষণে ক্ষণে নীল আকাশের গান জেগে উঠত।প্রশ্ন: বাক্য রচনা করো।খাঁচা, অঙ্গন, অশ্রুসজল, পারাবার, সোহাগ, নয়ন।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাখাঁচা : পাখিটি খাঁচায় বন্দী ছিল।অঙ্গন : নীল অঙ্গন পাখির বিচরণক্ষেত্র।অশ্রুসজল: অশ্রুসজল চোখে খোকা শূন্য খাঁচার পাশে বসে থাকে।পারাবার: বন্দী পাখির চোখে দূর পারাবারের স্বপ্ন জেগে থাকে।সোহাগ : খোকার সব আদর সোহাগ তুচ্ছ করে পাখিটি বনে চলে গেল।নয়ন : পাখির শোকে খোকার নয়ন অশ্রুতে ভেসে যায়।