প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়া: বাংলা ও গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। তোমাদের জন্য আজ রয়েছে বাংলা বিষয়ের ‘সংকল্প’ কবিতার শেষ অংশ। আলোচ্য কবিতাটি রচনা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।ফেড়ে, কিসের নেশায়, বরণ, ডুবুরি, মরণ-যন্ত্রণা, বিশ্বজগত্, সেচে, স্বর্গউত্তর:প্রদত্ত শব্দ বাক্যরচনাফেড়ে কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেড়ে নিল।কিসের নেশায় কিসের নেশায় রহিম এমন ছোটাছুটি করছে কেউ জানে না।বরণ পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করে নিই।ডুবুরি ডুবুরিরা মেঘনা নদীর গভীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছে।মরণ-যন্ত্রণা সাহসী ব্যক্তি মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।বিশ্বজগত্ কবি বিশ্বজগত্ আপন হাতের মুঠোয় পুরে দেখত চান।সেচে ডুবুরিরা পানি সেচে মুক্তা আহরণ করে।স্বর্গ স্বর্গপানে তাকিয়ে অলসভাবে বসে থাকলে জীবনে কারও উন্নতি হয় না।প্রশ্ন: কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?উত্তর: অজানাকে জানার, অদেখাকে দেখার কৌতূহল মানুষের চিরন্তন। কবিও এর ব্যতিক্রম নন। তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। কারণ তিনি জগতের সব রহস্য জানতে চান। তিনি জানতে চান সারা বিশ্বের মানুষ যুগ যুগ ধরে কীভাবে নিত্যনতুন আবিষ্কারের নেশায় মৃত্যুভয়কে তুচ্ছ করে এগিয়ে চলেছে। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে কিংবা দুঃসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায়—এসব কিছুও কবি জানতে চান। বদ্ধ ঘরে আবদ্ধ না থেকে কবি রহস্যঘেরা অসীম বিশ্ব তথা বিশ্বজগত্টাকে হাতের মুঠোয় পুরে পরখ করে দেখতে চান।প্রশ্ন: বীর ডুবুরি কী করে?উত্তর: গভীর পানিতে ডুব দিয়ে যারা কোনো জিনিস উদ্ধার করে আনে তাদের ডুবুরি বলা হয়। ‘সংকল্প’ কবিতায় কবি ডুবুরিদের বীর হিসেবে আখ্যায়িত করেছেন। বীর ডুবুরিরা নদী বা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে। নদী বা সমুদ্রের গভীর তলদেশে কোনো নৌকা, লঞ্চ বা জাহাজ নিমজ্জিত হলে বীর ডুবুরিরা তা উদ্ধার করে।প্রশ্ন: চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?উত্তর: ‘চন্দ্রলোক’ কথাটির অর্থ হলো চাঁদের দেশ। বিশ্বের মানুষের কাছে এই দেশ একটি অজানা-অচেনা জায়গা। অজানা-অচেনা জায়গা সম্পর্কে মানুষ চিরকালই কৌতূহলী। আর এই কৌতূহলী মানুষই চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। পৃথিবীর এই দুঃসাহসী মানুষ উড়োজাহাজে চড়ে চন্দ্রলোকের অচিনপুর অভিযান সফল করতে চায়। জানতে চায় অচিনপুর চন্দ্রলোকের অজানা সব রহস্য।প্রশ্ন: কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?উত্তর: পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরিও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চান। পাতালের অজানা রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করে কৌতূহল মেটাতে চান।