প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ২০০৯ সালের শিক্ষা সমাপনী পরীক্ষার আলোকে আজ ছয় নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করা হলো। # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: একজন নেতা সমাজের জন্য কী করতে পারেন? উত্তর: সমাজের জন্য একজন নেতা যা করতে পারেন: কোনো কাজ যিনি সকলের সামনে থেকে করেন, সবাইকে দিক-নির্দেশনা দেন, তিনিই নেতা। মূলত, যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন, তিনিই নেতা। একজন নেতা সমাজের জন্য নিচে উল্লিখিত কাজ করতে পারেন। ১. একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন। ২. সমাজে শান্তি-শৃঙ্খলার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ৩. সমাজের অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ করতে পারেন। পরিশেষে বলা যায়, সমাজের সব মানুষের মঙ্গলময় সব কাজেই একজন নেতা করতে পারেন।প্রশ্ন: আদর্শ নেতার গুণাবলি কী কী? উত্তর: আদর্শ নেতার গুণাবলি: মানুষ জন্মসূত্রে অথবা পরিবেশ থেকে মানবীয় গুণাবলি অর্জন করে। নেতৃত্ব মানুষের মানবীয় গুণ। প্রশিক্ষণ ও অনুশীলনীর মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে। আদর্শ নেতার গুণাবলি নিচে দেওয়া হলো। ১. মানুষের প্রতি ভালোবাসা ও মঙ্গল কামনা করা। ২. সকলের সঙ্গে মিশতে পারা। ৩. স্পষ্টভাষী হওয়া ও সুন্দর কথা বলা। ৪. ন্যায়-অন্যায় বোধ থাকা। ৫. দায়িত্বশীল হওয়া। ৬. সাহসী মনোভাব থাকা। ৭. পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারা। ৮. অন্যকে সহযোগিতা করার মনমানসিকতা থাকা। ৯. নিজের অন্যায় বা দোষ স্বীকার করা। ১০. সুন্দর ও নিরোগ স্বাস্থ্য হওয়া। ১১. সত্ ও সত্যবাদী হওয়া। ১২. এ ছাড়া একজন আদর্শ নেতার সকলের আস্থাভাজন হতে হবে। প্রশ্ন: গণতন্ত্র আমাদের কী দেয়? উত্তর: গণতন্ত্র থেকে আমাদের প্রাপ্তি: বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র থেকে আমরা নিচের উপকার পেয়ে থাকি। ১. মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয়। ২. সংবাদপত্রের স্বাধীনতা দেয়। ৩. নির্বাচনে অংশগ্রহণের অধিকার দেয়। ৪. ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দেয়। প্রশ্ন: কীভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি? উত্তর: সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও আমরা একে অন্যের মতামত প্রকাশের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশির ভাগ মানুষের যুক্তিসংগত মতামতকে প্রধান্য দিয়ে থাকি। পারস্পরিক সহনশীলতার মাধ্যমে ঐকমত্যে পৌঁছি। এভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি। প্রশ্ন: পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি? উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে—জনগণের শাসন। সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভয়ভীতি বা জোর করে কিছু করা যাবে না। আমরা আমাদের পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে থাকি। নিচে পরিবারে গণতন্ত্র চর্চার উপায়ের একটি দৃষ্টান্ত আলোচনা করা হলো—আমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে মা, বাবা, ভাই-বোন সকলের সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নিই, কোথায় বেড়াতে যাওয়া যায়। এ ক্ষেত্রে আমরা বেড়ানোর জায়গা, খরচ, দূরত্ব, সময় ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি। আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছি এবং বেড়ানো উপভোগ করি। এভাবে আমরা পরিবারের গণতন্ত্র চর্চা করতে পারি।