শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইলো। তোমাদের জন্য আজ রয়েছে ইংরেজি পাঠ্যবই অনুশীলনের ওপর কিছু নির্দেশনা। আমরা জানি, ইংরেজি একটি বিদেশি ভাষা। শ্রেণীকক্ষের বাইরে এ ভাষা শোনা, বলা বা লেখার সুযোগ আমাদের খুবই সীমিত। তবুও ইংরেজি জানতে হবে, বুঝতে হবে ও শিখতে হবে। কারণ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বায়নের এ যুগে ইংরেজি জানা না থাকলে উচ্চশিক্ষা ও উচ্চতর জ্ঞান আহরণের সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। এসব দিকে দৃষ্টি রেখে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকটিতে শব্দ, সংখ্যা, বাক্যাংশ, বাক্য, কথোপকথন, গল্প ও কবিতার মাধ্যমে ইংরেজি ভাষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি পরীক্ষায়ও ভালো ফলাফল প্রয়োজন। আর এর জন্য বছরের শুরু থেকে সঠিক নিয়মে পাঠ অনুশীলন আরম্ভ করা দরকার। এসো তাহলে প্রথমে জেনে নেওয়া যাক, ইংরেজি বিষয়ের প্রশ্নধারা ও নম্বর বন্টন। 1. প্রদত্ত Text সম্পৃক্ত: Choose the best answer giver is the bracket অথবা, Fill in the blanks with the words from the text [No alternative] 1×5=52. Text সম্পৃক্ত: Write true of false. It False, give the correct answer[No alternative will be given] অথবা, Match the phrases from Column A with the phrases from Column B 1×5=53. Text সম্পৃক্ত: Answering Question [No alternative will be given] 3×5=154. Write 10 Lines of a mentioned poem 105. Making sentences from substitution table অথবা, Making sentences with the given words (5 out of 7) অথবা, Matching words with their similar meanings অথবা, Matching words with their opposite meanings 2×5=106. Rewrite using capital letters and punctuation marks (5 individual sentences)অথবা, Rewrite using capital letters and punctuation marks (A text of 5 Sentences) 107. Rearrange the sentences to build up questions and answer them 108. Make a request dialogue and response. Use could or would [Here a situation will be cited for developing the dialogue & response] 59. Rewrite the correct form of verb individuals Sentences)অথবা, Rewrite the correct form of verb (A text of 5 sentences will be given) 2×5=1010. Write a paragraph (clue words অথবা, questions অথবা, A model paragraph will be cited for composing it) 1011. Writing a letter. (A Letter will be given for replying অথবা, A situation will be described for composing a letter 10 Total 100লক্ষ্য করো: ইংরেজি বিষয়ে সর্বমোট ১১টি প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু এই ১১টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে শিখতে হবে সর্বমোট ২১ ধরনের প্রশ্ন। কাজেই খুব সচেতনভাবে, সময় নষ্ট না করে পাঠ তৈরির ধারাবাহিকতা এগিয়ে নিতে হবে। এবার এসো, সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ইংরেজি পাঠ্যবই কীভাবে অনুশীলন করা দরকার, তা জেনে নেওয়া যাক। বিষয়বস্তু: শুরুতে ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি Lesson-এর প্রতিটি শব্দের অর্থ জেনে নিয়ে প্রত্যেক Lesson-এর বিষয়বস্তু সুষ্ঠুভাবে অনুধাবন করতে হবে। শুদ্ধ বানান: প্রতিটি ইংরেজি শব্দের শুদ্ধ বানান নিশ্চিত করতে হবে। কারণ, বানান সঠিক না হলে অর্থগত বিভ্রাট ঘটে যাবে। নম্বরও পাওয়া যাবে না। তাই শুধু বানান নিশ্চিত করার জন্য শব্দগুলো বারবার অনুশীলন করতে হবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের নতুন ও জটিল বানানগুলোর একটি তালিকা নোট খাতায় লিপিবদ্ধ করা যেতে পারে। সে সঙ্গে যথাযথভাবে বাক্য রচনা শিখতে হবে এবং সঠিক বানানে অনুশীলন করতে হবে।Punctuation Marks: ইংরেজি বিষয়ের পরীক্ষায় Punctuation Marks একটি আবশ্যকীয় প্রশ্ন। তাই Punctuation Marks সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ জন্য ইংরেজি বইয়ের Lesson 17 ও 18 ভালোভাবে অনুশীলন করা দরকার। Capital ও Small letter এর ব্যবহার: ইংরেজি লেখার সময় Capital letter ও Small letter-এর ব্যবহার গুরুত্বপূর্ণ। তাই বাক্যে Capital ও Small letter-এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন, বাক্যের শুরুতে Capital letter, কোনো নামের শুরু Capital letter দিয়ে...ইত্যাদি। পাঠ্যবইয়ের Lesson 26 এবং অন্যান্য Lesson-এর বিভিন্ন লেখা থেকে তা জেনে নিতে হবে। একই ধরনের Letter-এর পার্থক্য:্রইংরেজি Letter-এ কিছু কিছু Letter আছে যা লিখতে গিয়ে প্রায় উল্টাপাল্টা হয়ে যায়। যেমন, c/e, n/r/r, d/b, I/i/p/q, u/v ইত্যাদি। এগুলো যথাযথ অনুশীলনের মাধ্যমে ঠিক করে নিতে হবে। আমরা অনেক সময় ‘t’ -এর মাথায় কাটা দাগ দিতেও ভুলে যাই। ‘t’-এর মাথায় কাটা দাগ দিতে ভুলে গেলে সেটা বেমালুম ‘l’ হয়ে যাবে। তাই ‘t’-এর মাথায় কাটা দাগ দেওয়ার ব্যাপারেও সচেতন হবে।Tense-এর ব্যবহার ও person : Tense-এর ব্যবহার ও Person সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন Third person-এর Present tense Singular-এর পর Verb-এর সঙ্গে ‘S’ বা es দিতে হয়—এটা বুঝতে হবে। সম্পূর্ণ পাঠ্যবই থেকে Verb-এর Present ও Past form গুলো খুঁজে নিয়ে একটা তালিকা তৈরি করে নেওয়া একান্ত দরকার। পাশাপাশি Lesson 1 থেকে Lesson 38 পর্যন্ত প্রত্যেক Lesson থেকে Similar word ও Opposite word-এর উপযোগী word-সমূহ খুঁজে নিয়ে একটা তালিকা তৈরি করে শিখে নিতে হবে। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল।