আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইলো। তোমাদের জন্য আজ রয়েছে ইংরেজি পাঠ্যবই অনুশীলনের ওপর কিছু নির্দেশনা। আমরা জানি, ইংরেজি একটি বিদেশি ভাষা। শ্রেণীকক্ষের বাইরে এ ভাষা শোনা, বলা বা লেখার সুযোগ আমাদের খুবই সীমিত। তবুও ইংরেজি জানতে হবে, বুঝতে হবে ও শিখতে হবে। কারণ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বায়নের এ যুগে ইংরেজি জানা না থাকলে উচ্চশিক্ষা ও উচ্চতর জ্ঞান আহরণের সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। এসব দিকে দৃষ্টি রেখে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকটিতে শব্দ, সংখ্যা, বাক্যাংশ, বাক্য, কথোপকথন, গল্প ও কবিতার মাধ্যমে ইংরেজি ভাষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি পরীক্ষায়ও ভালো ফলাফল প্রয়োজন। আর এর জন্য বছরের শুরু থেকে সঠিক নিয়মে পাঠ অনুশীলন আরম্ভ করা দরকার। এসো তাহলে প্রথমে জেনে নেওয়া যাক, ইংরেজি বিষয়ের প্রশ্নধারা ও নম্বর বন্টন। গতকালের পর আজ দেওয়া হলো বাকি অংশ। কবিতা: সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ইংরেজি কবিতা লেখা একটি আবশ্যকীয় প্রশ্ন। এ ক্ষেত্রে কবিতার নাম, লাইন ও নিয়ম ঠিক রেখে অবিকল বইয়ের মতো করে লিখার অভ্যাস করতে হবে। কবিতায় ব্যবহূত বিরাম চিহ্নের সঠিক ব্যবহার অবশ্যই শিখতে হবে। প্রশ্ন নং 1, 2, 5, 9, 10 ও 11:Communicative Approach পদ্ধতির প্রশ্নোত্তরের জন্য অর্থাত্ প্রশ্নমালার 1, 2, 5, 9, 10 ও 11 নং প্রশ্নগুলোর জন্য যেহেতু Alternative প্রশ্ন আছে, কাজেই প্রত্যেক ধরনের প্রশ্নের উত্তর ও উত্তরের ধরন অবশ্যই শিখতে হবে। কারণ, পরীক্ষায় সবগুলো প্রশ্ন আসবে না, যেকোনো এক ধরনের প্রশ্ন আসবে। প্রশ্নের উত্তর অনুশীলন: প্রত্যেক প্রশ্নের দেওয়া নির্দেশনা অনুসরণ করে উত্তর লেখার অভ্যাস করতে হবে এবং শিখতে হবে। Paragraph: প্রশ্নপত্রে Paragraph-এর প্রশ্ন দেওয়া থাকলে সেই আলোকে Paragraph লিখতে হবে এবং প্যারাগ্রাফ আকৃতিতেই লিখতে হবে। তাই clue, question, model paragraph এই তিন ধরনের Paragraph-ই শিখতে হবে। কারণ পরীক্ষায় আসবে উল্লিখিত তিন ধরনের একটি। Lesson 35 এর অনুসরণে বিভিন্ন Paragraph শেখা যেতে পারে। Rearrange: এ ক্ষেত্রে শুধু বাক্যাংশ সাজিয়ে প্রশ্ন তৈরি করলে হবে না। প্রশ্নের যথার্থ উত্তরও লিখতে হবে। যেমন: (a) your/what’s/name? উত্তরপত্রে লিখতে হবে: (a) Ques: What’s your name? Ans: My name is Zahid. Dialogue: ইংরেজি প্রশ্নপত্রে ডায়লগের আরেকটি উল্লেখযোগ্য আবশ্যকীয় প্রশ্ন। এ ক্ষেত্রে would অথবা could-এর ব্যবহার নিশ্চিত করে Dialogue লিখতে পারলে ভালো নম্বর আশা করা যায়। Dialogue-এর জন্য Text বইয়ের বিভিন্ন Lesson-এর কথোপকথন অংশ Situation হিসেবে বাছাই করে নিয়ে অনুশীলন করতে পারো। এ ছাড়া Text বইয়ের Lesson 10 এর ৭টি Dialogue বারবার অনুশীলন করা দরকার। Letter: ৬টি অংশ ঠিক রেখে Letter-এ মূল বক্তব্য সুস্পষ্টভাবে উপস্থাপন করা দরকার। Letter লেখার সময় খাতার বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করার অভ্যাস করা ভালো। তবে এক পৃষ্ঠায়ও Letter সুন্দর করে গুছিয়ে লেখা যায়। Letter লেখা শেষ হলে যথাযথ গ্যাপ রেখে Envelope আঁকতে হবে। Envelope-এর পরিমাপ র্৫র্ দৈর্ঘ্য এবং র্৩র্ প্রস্থ হওয়া ভালো। To এবং From-এ সঠিক ঠিকানা থাকতে হবে। বিদেশি বন্ধু উল্লেখ থাকলে Envelope এ BY AIR MAIL লেখা দরকার এবং বিদেশি ঠিকানা থাকা দরকার। ঠিকানা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে পাঠ্যবই অনুশীলনের বিকল্প নেই। ভালো ফলের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি Lesson আয়ত্তে রাখার প্রতিশ্রুতি নিয়ে নিশ্চয় পড়াশোনা শুরু করে দিয়েছ। আরেকটা কথা, প্রশ্নোত্তর লেখার সময় অবশ্যই শব্দ থেকে শব্দ এবং লাইন থেকে লাইনের যথার্থ দূরত্ব বজায় রাখার অভ্যাস অব্যাহত রাখতে হবে। লাইন যেন আঁকাবাঁকা না হয়, ঘষামাজা না হয়, ঘষামাজা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে অনুশীলন করো, অভ্যাস করো। আশা করি, কাঙ্ক্ষিত ফল তোমাকে সমৃদ্ধ করবে।