প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘শহীদ তিতুমীর’ প্রবন্ধের প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তীতুমীরের মনে এল?উত্তর: ছোটবেলা থেকেই তিতুমীর দেখে আসছেন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচার। একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরিয়েছিলেন। বিহার সফরের সময় তিনি মানুষের আরও দুরবস্থা প্রত্যক্ষ করেন। মানুষের দুরবস্থা স্বচক্ষে দেখার পর বুঝতে পেরেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়াতে না পারলে এ দেশের মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এ দেশেকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা এবং দেশকে স্বাধীন করার চিন্তা এল।প্রশ্ন: হিন্দু-মুসলমান সবাইকে তিনি কী বলে একতাবদ্ধ করতে চাইলেন?উত্তর: তিতুমীর জানতেন, এ দেশ থেকে ইংরেজদের তাড়াতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই তিনি হিন্দু-মুসলমানদের একতাবদ্ধ করার জন্য মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন। আর হিন্দুদের বললেন, অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাঁর এই কথায় হিন্দু-মুসলমান সবাই সাড়া দিয়েছিল।প্রশ্ন: ইংরেজদের পাশাপাশি কারা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত?উত্তর: একসময় আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষে ছিল ইংরেজ রাজত্ব। এ দেশের সর্বত্র ইংরেজ কর্মচারীরা খুব দাপটের সঙ্গে চলত। আর চালাত অত্যাচার। ইংরেজদের পাশাপাশি দেশি জমিদারেরা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত। দেশি জমিদারদের জুলুম, নির্যাতন আর ইংরেজদের শোষণ-অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এ দেশের জনজীবন।প্রশ্ন: তিনি কাদের বিরুদ্ধে সংগঠিত হতে বললেন?উত্তর: তিতুমীর ১৮২২ সালে মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর। ধর্মপ্রাণ সংগ্রামী-পুরুষ সৈয়দ আহমদ বেরলভীর শিষ্যত্ব গ্রহণ করে দেশে ফিরে আসেন তিতুমীর। দেশে ফিরে তিনি ইংরেজদের বিরুদ্ধে, নীলকরদের রুখতে সবাইকে সংগঠিত হতে বললেন এবং স্বাধীনতার ডাক দেন। প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ইংরেজ শক্তি পরাজিত হয়?উত্তর: নারকেলবাড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লা তৈরি এবং সেখানে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতির খবর ইংরেজ শাসকেরা জেনে যান। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমীরকে দমন করার জন্য। ১৮৩০ খ্রিষ্টাব্দে আলেকজান্ডার তাঁর বাহিনী নিয়ে তিতুমীরের কাছে পরাজিত হন। ১৮৩০ খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ইংরেজি শক্তি পরাজিত হওয়ার পর তিতুমীর কয়েকটি নীলকুঠি দখল করে নেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল