প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘পাখি’ কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: নয়ন, প্রাচীর, পারাবার, আলগা, সোহাগ।উত্তর:প্রদত্ত শব্দ শব্দের অর্থনয়ন চোখপ্রাচীর দেওয়ালপারাবার সমুদ্রআলগা খোলাসোহাগ আদর-যত্ন।প্রশ্ন: পাখি কবিতার মূলভাব লেখো।উত্তর: বিশিষ্ট শিশুসাহিত্যিক বন্দে আলী মিয়া ‘পাখি’ কবিতায় স্বাধীনতার সুখ ও আনন্দের কথা চমৎকারভাবে বর্ণনা করেছেন। পাখি চায় ওড়ার আনন্দ। তাকে খাচায় যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। কবিতায় উল্লিখিত খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে। শুধু তাই নয়, খোকা পাখিটিকে লালন-পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা। বস্তুত জগতের সব প্রাণীই স্বাধীনতাপ্রিয়।প্রশ্ন: খোকা পাখিটি কোথা থেকে এনেছিল?উত্তর: পাখি পোষা একটি শখ। কবি বন্দে আলী মিয়া রচিত ‘পাখি’ কবিতায় কেন্দ্রীয় চরিত্র খোকারও পাখি পোষার শখ ছিল। একদা খোকা দূর দেশে গিয়েছিল। সেই দূর থেকে খোকা পাখিটি এনেছিল। আনার পর থেকেই সে সারা দিন পাখিটিকে সযত্নে রেখেছিল।প্রশ্ন: পাখিটি উড়ে গেল কীভাবে?উত্তর: একদা খোকা দূর দেশ থেকে পাখিটি এনেছিল। রেশম পালকে ঢাকা ছোট কালো কুচকুচে পাখিটি খোকার খুব প্রিয় ছিল। অনেক যত্ন করে সে পাখিটিকে রেখেছিল। খোকা ভেবেছিল, আদর-যত্নে পাখিটি পোষ মেনে গেছে। বনের কথা ভুলে গেছে। পাখি আর কখনো খোকাকে ছেড়ে যাবে না। খোকার সঙ্গে থাকবে। তাই খোকা আদর করে খাঁচার দুয়ার খুলে দিয়েছিল। আর খাঁচার দুয়ার খোলা পেয়ে পাখিটি উড়ে গেল বনে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল