আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী,বাংলা বিষয়ের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক শুভেচ্ছা সবার জন্য। আলোচ্যসূচিতে আজ রয়েছে আরব্য উপন্যাস আলিফ লায়লা থেকে সংগৃহীত এবং তোমাদের জন্য সংকলিত গল্প ‘দৈত্য ও জেলে’। আলিফ লায়লা বা আরব্য রজনীর আরবীয় কল্পকাহিনিগুলোর জন্ম প্রাচীন মিসরে। ১০০১টি কাহিনিভিত্তিক আরব্য রজনীর গল্পগুলো একসময় লোকের মুখে মুখে ফিরত। বাগদাদের খলিফা হারুন অর রশীদের আমলে (৭৬৪-৮০৯ খ্রি.) এবং ফাতেমীয় (৯৬৮-১১৭১ খ্রি.) ও মামলুক (১২৫০-১৩৮২ খ্রি.) রাজবংশের সময় এসব গল্পের অধিকাংশ সংগৃহীত হয়। যতদূর জানা যায়, এই মৌখিক লোককথাগুলো কখনো একহাতে, একসময় এমনকি এক দেশেও লেখা হয়নি। এসব গল্প প্রথম লিখিত রূপ পেয়েছে প্রাচীন পারসিক ভাষায় হাজার আকসানা বা হাজার গল্প নামে। এ কাহিনিগুলো মোগল আমলে মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে এসেছে। বর্তমান সময়ে আরব্য রজনীর গল্প বিশ্বসাহিত্য জগতের এক মূল্যবান সম্পদ। আমাদের আলোচ্য গল্পটি এ সম্পদেরই একটি অংশ। এবার এ গল্পের কিছু শব্দের অর্থ ও বাক্যরচনা দিয়ে আমাদের ধারাবাহিক পাঠ শুরু করা যাক।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো: মর্জি, অনাহার, গোস্তাকি, নসিব, বদনসিব, শ্বেত, আস্থা, জব্বর, বেঈমান, প্রতিজ্ঞা। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ মর্জি— ইচ্ছা।অনাহার— উপবাস। গোস্তাকি — অপরাধ। নসিব— ভাগ্য।বদনসিব— মন্দভাগ্য। শ্বেত— সাদা। আস্থা— ভরসা। জব্বর— দারুণ।বেঈমান— অকৃতজ্ঞ। প্রতিজ্ঞা— শপথ। প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্যরচনা করো—জেলে, কায়ক্লেশে, গুজরান, জালা, মোহর। উত্তর: প্রদত্ত শব্দ বাক্যরচনাজেলে—জেলেরা মাছ বিক্রি করে সংসার চালান। কায়ক্লেশে—শ্রমিকসমাজ কায়ক্লেশে জীবন যাপন করেন। গুজরান—করিমন খুব কষ্টে দিন গুজরান করেন।জালা—দৈত্যটি জালার মধ্যে বন্দী ছিল।মোহর—সুলেমান বাদশাহ জালার মুখে মোহর খোদাই করে দিয়েছিলেন।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো: (ক) সে প্রতিদিন নদীতে—করে জাল ফেলত।উত্তর: সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। (খ) বলতে বলতে জেলে—বারের মতো জালটা—ছুড়ে মারল।উত্তর: বলতে বলতে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুড়ে মারল। (গ) তোমার জন্য—একটা খবর নিয়ে এসেছি।উত্তর: তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। (ঘ) কেন তুমি আমাকে—চাইছ? উত্তর: কেন তুমি আমাকে মারতে চাইছ?(ঙ) দৈত্য এবার বলল, তোমার—কী শুনবে? উত্তর: দৈত্য এবার বলল, তোমার গোস্তাকি কী শুনবে?প্রশ্ন: ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে মিল করো:গরিব—জেলেমাটির—দাঁতকাচের—খবরকুণ্ডলী—লোকজনজব্বর—বিগড়েবাদশাহর—জালাকড়মড়—পাকিয়েমেজাজ—টুকরোপ্রশ্ন: জেলের সংসার কীভাবে চলত? উত্তর: আরব্য উপন্যাস আলিক লায়লা থেকে সংগৃহীত ‘দৈত্য ও জেলে’ গল্পের একটি বিশেষ চরিত্র জেলে। নদীর ধারে বাস করা জেলেটি ছিল খুব গরিব। কায়ক্লেশে সে দিন গুজরান করতো। সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। এতে যে মাছ পেত, তা বিক্রি করেই তার সংসারের খরচ চালাত। প্রশ্ন: জালা দেখে জেলে কী ভাবল?উত্তর: ‘দৈত্য ও জেলে’ গল্পটির কেন্দ্রীয় চরিত্র হলো এক জেলে। সে ছিল খুব গরিব। বাস করত এক নদীর ধারে। প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলা তার নীতি ছিল। এতে যে মাছ পেত, তা বিক্রি করেই সে সংসারের খরচ চালাত। কায়ক্লেশে দিনগুজরান করা এই জেলে একদিন সকালে এসে নদীতে জাল ফেলল। কিন্তু পরপর চারবার জালফেলেও সে কোনো মাছ পেল না। দুঃখ ও হতাশায় আকাশের দিকে মুখ করে আল্লাহর সাহায্য ও রহমত কামনা করে সে শেষবারের মতো জালটা পানিতে ছুড়ে মারল। এবার সে দেখল, ঢাকনা দিয়ে আটকানো একটা তামার জালা জালে আটক আছে। জালার ঢাকনার ওপর দাউদের পুত্র সুলেমানের নাম খোদাই করা। অপূর্ব এই বাদশাহী জালা দেখে জেলের বুকে কিছুটা আশা ফিরে এল। সে ভাবল, নিশ্চয় এর ভেতর মণিরত্ন রয়েছে। খোদার দয়ায় এবারে বুঝি তার নসিব ফিরল।উত্তর: গরিব-জেলেমাটির-জালাকাচের-টুকরোকুণ্ডলী-পাকিয়েজব্বর-খবরবাদশাহর-লোকজনকড়মড়-দাঁতমেজাজ-বিগড়ে