প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা: বাংলা ও সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক শুভেচ্ছা।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর বিভিন্ন আলোচনা ও পরামর্শ নিশ্চয় এরই মধ্যে পড়ে নিয়েছ, জেনে নিয়েছ এবং নিজেকে তৈরি করতে শুরু করেছ, তাই না? তোমাদের সার্বিক সাফল্য কামনায় আজ থেকে শুরু হলো বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনা। এই পর্যায় আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের ওপর আলোচনায়।প্রশ্ন: আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’ বলা হয় কেন?উত্তর: আমরা বাঙালি। আমাদের প্রধান খাদ্য ভাত, আর সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ। মাঠভরা সোনালি ধান আর খাল-বিল, পুকুর ও নদী ভরা মাছ এ দেশের অন্যতম বৈশিষ্ট্য। এ দেশের উর্বর মাটিতে উত্পাদিত নানা রকমের ধান থেকে যেমন আমরা ভাতের চাল পেয়ে থাকি, তেমনই খাল-বিল, পুকুর ও নদী থেকে পেয়ে থাকি নানা জাতের, নানা নামের সুস্বাদু মাছ। আমাদের প্রতিদিনের খাদ্য-তালিকায় ভাতের সঙ্গে কোনো না কোনো ধরনের মাছ থাকেই। তাই আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ বলা হয়। প্রশ্ন: কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম লেখ।উত্তর: সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হূদয়জুড়ে। অন্যদিকে আছে ঘন সবুজ গাছঘেরা পাহাড়ি টিলা। এসব পাহাড়ি এলাকা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে প্রধান হলো—চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। তারা পাহাড়ে জুমচাষ করে। তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। প্রশ্ন: নদী, খাল-বিল ও সমুদ্রে পাওয়া যায় এমন দশটি মাছের নাম লেখ। উত্তর: বাংলাদেশের নদী, খাল-বিল ও সমুদ্রে সারা বছরই বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। নদী, খাল-বিল ও সমুদ্রে পাওয়া যায় এমন দশটি মাছের নাম নিচে লিপিবদ্ধ করা হলো:১। ইলিশ—নদীর মাছ ২। চিতল—নদীর মাছ৩। শোল—খাল-বিলের মাছ ৪। কৈ—খাল-বিলের মাছ৫। রূপচাঁদা—সমুদ্রের মাছ ৬। কোরাল—সমুদ্রের মাছ৭। লাক্ষা—সমুদ্রের মাছ ৮। লইট্টা—সমুদ্রের মাছ৯। ফাইস্যা—সমুদ্রের মাছ ১০। শিং—খাল-বিলের মাছপ্রশ্ন: কখন নবান্ন উত্সবে সবাই মেতে ওঠে? এ দেশের কয়েক প্রকার ধানের নাম লেখ। উত্তর: নবান্ন উত্সব বাংলাদেশের জনজীবনের একটি অন্যতম সামাজিক উত্সব। শরত্ ঋতুর শেষে হিমেল হওয়ার ভেলায় ভেসে আসে হেমন্ত। নতুন ধানের মিষ্টি গন্ধে আমোদিত হয় হেমন্তের প্রকৃতি। ঘরে ঘরে জাগে আনন্দের ঢেউ। ঢেঁকির তালে ধান-ভানার গানে তখন নবান্ন উত্সবে সবাই মেতে ওঠে। এ দেশের উর্বর মাটিতে ফলে অনেক রকমের ধান। এসব ধানের মধ্যে উল্লেখযোগ্য কয়েক প্রকারের ধানের নাম হলো—অঞ্জন লক্ষ্মী, আকাশমণি, পক্ষীরাজ, কাশফুল, বাঁশফুল, বাসমতি, বিন্নি, কালাজিরা, বাদশাভোগ, কাটারিভোগ, বালাম ও বিরুই। প্রশ্ন: আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে কী-কী জিনিস তৈরি করে?উত্তর: আমাদের দেশের মেয়েরা অবসর সময়ে নানা রকম শৌখিন জিনিস তৈরি করে থাকে। এসব শৌখিন জিনিসের মধ্যে রয়েছে—পাটের আঁশের রঙিন নকশি-শিকা, ঝিনুকের বোতাম, কড়ি ও পুঁতি লাগানো পুঁতি ফুলের শিকা এবং নকশিপাখা। রঙিন সুতোর নকশিপাখায় সুতোর বুননে ওরা ফুটিয়ে তোলে ফুল, পাখি, গাছ ও পাতার নকশা। এ ছাড়াও আমাদের দেশের মেয়েদের অবসরে তৈরি অন্যতম শৌখিন জিনিস হলো শীতলপাটি ও নকশিকাঁথা। রঙিন বেতের বুননে ওরা শীতলপাটিতে ফুটিয়ে তোলে পাখি, পালকি, মসজিদ, নৌকা, বাঘ, হরিণ ও বিভিন্ন ফুলের নকশা। সুচ ও সুতো দিয়ে সেলাই করা ওদের নকশিকাঁথায় থাকে লতাপাতা, ফুল, ধানের ছড়া, চাঁদ-তারা, পাখি ও নানা রকমের ছবি। প্রশ্ন: কয়েক রকম বিখ্যাত কাপড়ের নাম লেখ।উত্তর: প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড়। বর্তমানে বিখ্যাত বাংলাদেশের কয়েক রকম কাপড়ের নাম হলো—জামদানি, তসর, গরদ, মুগা, মটকা, টাঙ্গাইল, বালুচরি, রেশম ও মসলিন।প্রশ্ন: বাংলাদেশের কামার-কুমোরেরা কী-কী জিনিস তৈরি করে?উত্তর: বাংলাদেশের কামার-কুমোরেরা নানা প্রয়োজনীয় জিনিস তৈরি করে। কামার তৈরি করে কাস্তে, কোদাল, দা, কুড়াল, নিড়ানি ইত্যাদি ও কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি। কুমোর তৈরি করে মাটির হাঁড়ি-পাতিল ও বিভিন্ন তৈজসপত্র। এ ছাড়া কুমোরেরা মাটি দিয়ে ফুল, পাখি, পুতুল ও পোড়ামাটির ফলকও তৈরি করে থাকে। প্রশ্ন: নিচের পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো আলাদা করে লেখ: জেলে, কামার, কুমোর, মালি, ভিখারি, গোয়ালা, সুন্দর, ময়ূর, কর্তা, বর জেলেণী, কামারণী, কুমোরণী, মালিনী, ভিখারিণী, গোয়ালিণী, সুন্দরী, ময়ূরী, গিন্নী, কনে। উত্তর: পুরুষ স্ত্রী জেলে জেলেণী কামার কামারণী কুমোর কুমোরণী মালি মালিণী ভিখারী ভিখারিণী গোয়ালা গোয়ালিণী সুন্দর সুন্দরী ময়ূর ময়ূরী কর্তা গিন্নী বর কনে