আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক শুভেচ্ছা।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর বিভিন্ন আলোচনা ও পরামর্শ নিশ্চয় এরই মধ্যে পড়ে নিয়েছ, জেনে নিয়েছ এবং নিজেকে তৈরি করতে শুরু করেছ, তাই না? আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের শেষঅংশের ওপর আলোচনা।প্রশ্ন: নিচের বাক্য দুটি পড়ো এবং বাক্য দুটির শব্দের পদগুলো সাজিয়ে লেখো। পদগুলোর বিবরণ দাও।নদীর তীরে তীরে গড়ে উঠেছে কত জনপদ। পাকা ধানের সোনালি রং দেখে কৃষকের মুখে হাসি ফোটে। উত্তর: ওপরের বাক্য দুটিতে অনেকগুলো শব্দ ব্যবহূত হয়েছে। বাক্যে ব্যবহূত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। ওপরের প্রশ্নে প্রদত্ত বাক্য দুটির মধ্যে সর্বমোট ১৬টি শব্দ আছে। এই শব্দগুলোর কোনটি কোন পদ তা নিচের ছক অনুযায়ী সাজিয়ে লিখলে আমরা পাই। বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া নদী কত — — গড়া তীর পাকা — — উঠাজনপদ সোনালি — — দেখেধান ফোটা রংকৃষকমুখহাসি বিশেষ্য পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন: ১) নির্দিষ্ট নাম: উপমা, প্রিয়াম, সজীব ইত্যাদি।২) গুণবাচক নাম: সততা, দয়া, ভাল ইত্যাদি।৩) বস্তুবাচক নাম: পানি, চিনি, চাউল ইত্যাদি।৪) সমষ্টিবাচক নাম: সভা, শ্রেণী, সমিতি ইত্যাদি।৫) ক্রিয়াবাচক নাম: রান্না, কান্না, হাসি ইত্যাদি৬) জাতিবাচক নাম: মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, গাছ, পশু ইত্যাদি। বিশেষণ পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন: কত, পাকা, সোনালি, ধীরে, জোরে, প্রচুর ইত্যাদি। সর্বনাম পদ: বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন: আমি, তুমি, সে, এটা, ওটা, কে, কোনটি, তোমার ইত্যাদি। অব্যয় পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ সব অবস্থায় একই রকম থাকে, কখনো কোনোরূপ পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। যেমন: এবং, কিন্তু, নতুবা, কিংবা ইত্যাদি।ক্রিয়া পদ: বাক্যে ব্যবহূত যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের আসা-যাওয়া, থাকা, হওয়া, করা ইত্যাদি কোনো না কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া পদ বলে। যেমন: পড়া, গড়া দেখা, ফোটা ইত্যাদি। প্রশ্ন: নিচের ছক অনুযায়ী এ দেশের নৌকা, ধান, মাছ ও কাপড়ের নামের তালিকা তৈরি কর এবং সেগুলো লেখ। উত্তর: প্রদত্ত ছক অনুযায়ী এ দেশের নৌকা, ধান, মাছ ও কাপড়ের নামের তালিকা:নৌকা ধান মাছ কাপড় কোষা অঞ্জন লক্ষ্মী রূপচাঁদা মসলিনডিঙি আকাশমণি ইলিশ রেশমছিপ পক্ষীরাজ কোরাল তসরবালাম কাশফুল লাক্ষা গরদবজরা বাঁশফুল লইট্যা মুগাপানসি বাসমতি ছুরি মটকাপাতাম বিন্নি ফাইস্যা জামদানিসাম্পান শঙ্খমুখী রুই টাঙ্গাইলময়ূরপঙ্খি মানিক শোভা কাতলা বালুচরি কালজিরা মৃগেল বাদশাভোগ ভেটকি কাটারিভোগ ভাঙন বালাম চিতল বিরুই বোয়াল শোল কৈ মাগুর শিং পাবদা পুঁটি