অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ অধ্যায় ১১ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখ।১. কোনটি প্রাচীন বাংলার নগরায়ণের সুস্পষ্ট প্রমাণ?ক. পাহাড়পুর খ. পুন্ড্রনগর গ. সোনারগাঁ ঘ. পানামনগরউত্তর: পুন্ড্রনগর২. আনন্দবিহার কোথায় অবস্থিত?ক. কুমিল্লার ময়মনামতিতে খ. নওগাঁর বদলগাছিতে গ. নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘ. ঢাকার লালবাগেউত্তর: কুমিল্লার ময়নামতিতে।৩. ১৭৭টি কক্ষ কোথায় অবস্থিত?ক. শালবন বিহারে খ. গোবিন্দ ভিটা মন্দিরে গ. সোমপুর বিহারে ঘ. সরদারবাড়িতেউত্তর: সোমপুর বিহারে৪. কোনটি মধ্য যুগে ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল?ক. মহাস্থানগড় খ. ময়নামতি গ. পাহাড়পুর ঘ. সোনারগাঁউত্তর: সোনারগাঁ৫. কারুকাজখচিত প্রাচীর ফটক কোথায় অবস্থিত?ক. বৈরাগীর ভিটায় খ. লালবাগ কেল্লায় গ. ময়নামতি প্রাসাদ টিলায় ঘ. স্নানঘাটেউত্তর: লালবাগ কেল্লায়# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক. মহাস্থানগড় ব্রাক্ষীলিপি থেকে কী জানা যায়?উত্তর: বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান। পুন্ড্রনগরে ব্রাক্ষীলিপিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম মহাস্থান ব্রাক্ষীলিপি। এ শিলালিপিতে পুন্ড্রনগর-এর উল্লেখ রয়েছে। এ থেকে ধারণা করা হয় এটি পুন্ড্রনগর অঞ্চলে মৌর্য শাসনের প্রাচীনতম সাক্ষ্য বহন করছে। এ শিলালিপি বাংলার যেকোনো অঞ্চলের মধ্যে প্রথম নগরায়ণের সুনির্দিষ্ট প্রমাণ দেয়। এ লিপি থেকে প্রাকৃতিক দুর্যোগে জনগণকে শাসকবর্গ কর্তৃক সহযোগিতার কথাও জানা যায়। এ ছাড়া পুন্ড্রনগর অঞ্চলে বিনিময় মাধ্যম হিসেবে কড়ির প্রচলন সম্পর্কে ধারণা পাওয়া যায় ব্রাক্ষীলিপি থেকে।প্রশ্ন: খ. ময়নামতিতে খননকাজ হয়েছে এমন কয়েকটি স্থানের নাম লেখ।উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে ময়নামতির অবস্থান। প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো কুমিল্লার ময়নামতি। ময়নামতিতে খননকাজের জন্য ৫০-এর বেশি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সামান্য পরিসরে নয়টির খননকাজ সমাপ্ত হয়েছে। খননকাজ হয়েছে এমন কয়েকটি স্থানের নাম হচ্ছে যথা:১। শালবন বিহার ২। আনন্দ বিহার ৩। ভোজ বিহার ৪। ময়নামতি প্রাসাদ টিলা ৫। রূপবান মুরা ৬। কুটিল মুরা ৭। চারপত্র মুরা ৮। ইটাখোলা মুরা ৯। ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল