প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসংক্রান্ত জরুরি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ আগামী নভেম্বর মাসে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১০ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আজ ৬ মে ২০১০-এর মধ্যে ডিআর তথ্য সংগ্রহ এবং ৩০ মে ২০১০-এর মধ্যে ডিআর কম্পিউটার এন্ট্রি ও ডিআর প্রস্তুত করার জন্য সব উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিটিবির প্রাথমিক শিক্ষা কারিকুলাম ও পাঠ্যসূচি অনুসরণে পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে তাঁদের প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ডিআর তথ্য আজ ৬ মে ২০১০-এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে ছাত্রছাত্রীর ডিআর তথ্য না পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ২০১০ সালে অনুষ্ঠেয় সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানকেই নিতে হবে।