প্রাথমিক শিক্ষা সমাপনী ২২ নভেম্বর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচিও ঠিক করা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ১ নভেম্বর থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়।