প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮ ও ৯প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: কোন শিশুদের অটিস্টিক শিশু বলে?উত্তর: আমাদের চারপাশে নানা রকম মানুষ আছে। কিছু কিছু বিষয়ে যেমন আমাদের অনেক মিল আছে, তেমনি অনেক অমিলও আছে। আমাদের প্রত্যেকের প্রতিভায় ভিন্নতা আছে, আচরণেও ভিন্নতা আছে। তবে কারও কারও আচরণ একটু বেশি অন্য রকম। আমাদের এই অন্য রকম বন্ধুরা হয়তো আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, সবার সঙ্গে মিলেমিশে খেলতেও চায় না। ওরা সব সময় চুপচাপ থাকে, অন্যদের মতো হইচই না করে একা থাকতে চায়। তাদের নাম ধরে ডাকলে সাড়া দেয় না। অন্যের চোখে তাকায় না।আমাদের এই বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। কারণ, ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না। ওরা কখনো কখনো একই শব্দ বারবার বলতে থাকে। অনেক সময় নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় কথা বলে। ওরা একই কাজ একটানা করতে থাকে। যেমন বারবার সুইচ অন-অফ করা বা মাথা ঘোরানো, চোখের সামনে হাতের আঙুল নাড়ানো, শরীর দোলানো ইত্যাদি।তাদের এই আচরণ ‘অটিজম’ নামের একটি বিকাশগত সমস্যার ফলে হয়। এই সমস্যা আক্রান্ত শিশুদের ‘অটিস্টিক শিশু’ বলে।প্রশ্ন: তোমার শ্রেণীর অটিস্টিক বন্ধুদের তুমি কীভাবে সহযোগিতা করতে পারো?উত্তর: আমাদের বিদ্যালয় বা শ্রেণীতে হয়তো অটিস্টিক বন্ধু থাকতে পারে। তাদের আমরা নানাভাবে সহযোগিতা করতে পারি। যেমন—১. আমরা আমাদের এই বন্ধুদের সঙ্গে এমন কোনো আচরণ করব না, যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়।২. আমরা জেনে নেব আমাদের বন্ধু কী পছন্দ করে আর কোনটি করলে তার কষ্ট হয়।৩. সবাই মিলে তাদের সাহায্য করব।৪. খেয়াল রাখব, তারা যেন বিরক্ত না হয়।৫. আমাদের শ্রেণী-শিক্ষকদের সহায়তা করব, যেন তিনি তাদের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন।এভাবেই আমরা অটিস্টিক বন্ধুদের আমাদের সঙ্গে সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দেব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল