অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ ‘বায়ু’ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। রচনামূলক প্রশ্ন-উত্তর: (প্রতিটি প্রশ্নের জন্য নম্বর ৫) প্রশ্ন: বায়ুর উপাদানগুলো আমাদের বেঁচে থাকতে কীভাবে সাহায্য করে ব্যাখ্যা করো। উত্তর: বায়ুতে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প থাকে। এসব উপাদান আমাদের বেঁচে থাকতে বিভিন্নভাবে সাহায্য করে। আমরা শ্বাসকার্যে প্রতি মুহূর্তে বায়ু গ্রহণ ও ত্যাগ করছি। যে বাতাস আমরা গ্রহণ করি তাতে অক্সিজেন অধিক পরিমাণে থাকে। অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে। এই শক্তি আমাদের শরীরকে গরম রাখে। শ্বাস-প্রশ্বাসের সময় গ্রহণ করা অক্সিজেন রক্তের সঙ্গে ফুসফুসে চলে যায় এবং দূষিত রক্তের সঙ্গে মিশে রক্তকে বিশুদ্ধ করে। এর ফলে দেহে শক্তি ও তাপ উৎপন্ন হয় এবং এই তাপই আমাদের দেহের উষ্ণতা বজায় রাখে এবং আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। প্রশ্ন: রান্নাঘরে বায়ুদূষণ কমানো যায় কীভাবে? উত্তর: রান্নাঘরে রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তা ভালোভাবে পোড়ে না, যার ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে বায়ুদূষণ ঘটে। তাই রান্নাঘরে বায়ুদূষণ কমানোর জন্য নিচে উল্লিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করতে হবে—১. বায়ু চলাচলের জন্য ভালো ব্যবস্থা তৈরি করা। ২. উন্নত চুলা ব্যবহার করা৩. কাঠ পোড়ানোর আগে ভালোভাবে কাঠ শুকিয়ে নেওয়া অথবা কাঠ পোড়ানোর হার কমিয়ে ফেলা।৪. প্রাকৃতিক গ্যাসের অপব্যবহার রোধ করা। ৫. প্রয়োজন ছাড়া রান্নার চুলা জ্বালিয়ে না রাখা। প্রশ্ন: ইটের ভাটার দূষণের প্রভাব কীভাবে কমানো যায়?উত্তর: ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড প্রভৃতি ক্ষতিকর গ্যাসীয় পদার্থ বিদ্যমান থাকে, যেগুলো বায়ুদূষণে মুখ্য ভূমিকা পালন করে। তাই ইটের ভাটার দূষণের প্রভাব কমানোর জন্য নিচে উল্লিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করতে হবে। ১. ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা।২. ইটের ভাটার চিমনি থেকে বায়ুমণ্ডলে কালো ধোঁয়া বের হওয়ার আগেই তা পরিশোধনের ব্যবস্থা করা।৩. প্রয়োজন ছাড়া কয়লা, কাঠ পোড়ানোর থেকে বিরত থাকা। ৪. কম জ্বালানি ব্যবহার করে কাজ সম্পাদন করা যায়, এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল