অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ ‘বায়ু’ থেকে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। রচনামূলক প্রশ্নোত্তর।প্রশ্ন: বায়ু কীভাবে দূষিত হয় তা আলোচনা কর।উত্তর: বায়ু প্রধানত দূষিত হয় মানুষের কর্মকাণ্ডের ফলে। মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যবহূত কলকারখানা, ইটের ভাটা, বাস, রেলগাড়ি, টেম্পো, অটোরিকশা, লঞ্চ ইত্যাদি থেকে কালো ধোঁয়া বাতাসে মেশে। এ রকম ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, কার্বন কণা, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি থাকে, যেগুলো বায়ু দূষিত করে। আবার ধুলাবালি, কালি, ঝুল, জীবাণু, পাটের আঁশ এবং অন্যান্য জৈব ও অজৈব পদার্থ বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। আবর্জনা, খোলা নর্দমা, হাজামজা পুকুর, পচা জলাশয়, খোলা পায়খানা এবং জীবজন্তুর গলিত মৃতদেহ থেকে নির্গত গ্যাস বায়ুকে দূষিত করে। সিগারেটের ধোঁয়া, চামড়ার কারখানা ইত্যাদি থেকে উৎপন্ন গ্যাস বায়ুকে দূষিত করে। তা ছাড়া বায়ুবাহিত রোগ যেমন: বসন্ত, যক্ষ্মা ইত্যাদি রোগে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি, কফ, থুথুর সঙ্গে নানা রোগজীবাণু বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। প্রশ্ন: বায়ুদূষণ রোধের উপায়গুলো লেখো। উত্তর: বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের হাত থেকে বাঁচার জন্য বায়ুদূষণ রোধ করা দরকার। বায়ুদূষণ কীভাবে হয় তা মনে রাখলে বায়ুদূষণ প্রতিরোধ করা যায়। নিচের পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যেতে পারে। ১. কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন বন্ধ করা। ২. ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা। ৩. কম জ্বালানি ব্যবহার হয় এমন উন্নত প্রযুক্ত উদ্ভাবন করা। ৪. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা। ৫. বনভূমি সংরক্ষণ করা। ৬. ধূমপান না করা, বিশেষ করে অন্য মানুষের নিকটে বা বদ্ধস্থানে ধূমপান না করা। ৭. রান্নাঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা করা। ৮. উন্নত চুলা ব্যবহার করা। প্রশ্ন: ধূমপান ক্ষতিকর কেন? উত্তর: ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধূমপানের ফলে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হয়। সিগারেট, বিড়ি ইত্যাদির তামাকে থাকে নিকোটিন নামের বিষ, যা মানুষের ফুসফুসের ক্ষতিসাধন করে। ধূমপানের ফলে মানুষের ফুসফুসের ক্যানসারের প্রবণতা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেড়ে যায়। এ ছাড়া ধূমপানের ফলে যক্ষ্মা, ব্রঙ্কাইটিস, ক্ষুধামান্দ্য, গ্যাস্ট্রিক, আলসার, হূদরোগ প্রভৃতি মারাত্মক রোগ হয়। তাই ধূমপান মানুষের জন্য ক্ষতিকর।