বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।প্রশ্ন: মৃত্যু আসন্ন দেখে নূর মোহাম্মদ শেখ কাকে বললেন নাননু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে?উত্তর: মৃত্যু আসন্ন দেখে নূর মোহাম্মদ শেখ সিপাহি মোস্তফাকে বললেন নাননু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে।প্রশ্ন: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?উত্তর: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালি গ্রামে জন্মগ্রহণ করেন।প্রশ্ন: কবে কোথায় সিপাহি মুন্সী আবদুর রউফ জন্ম নেন?উত্তর: ১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্ম নেন।প্রশ্ন: মুন্সী আবদুর রউফের ছেলেবেলা কীভাবে কাটে?উত্তর: মুন্সী আবদুর রউফ ছেলেবেলায় খুবই দুরন্ত ছিলেন। সারা দিন মাঠে-প্রান্তরে, নদীতে খালে সাঁতার কেটে আর ঘুরে বেড়িয়ে তাঁর ছেলেবেলা কাটে।প্রশ্ন: পাকিস্তানি সেনারা কতটি স্পিডবোট ও লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে?উত্তর: পাকিস্তানি সেনারা সাতটি স্পিডবোট ও দুটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে।প্রশ্ন: কখন বাংলাদেশ স্বাধীন হয়?উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।প্রশ্ন: নূর মোহাম্মদ শেখের পরিচয় দাও।উত্তর: নূর মোহাম্মদ শেখ বাবা-মায়ের একমাত্র সন্তান। দুরন্ত এক কিশোর। নাটক, থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ ছিল। কিন্তু কিশোর বয়সেই হঠাৎ করে তাঁর বাবা-মা মারা গেলে পাল্টে যায় জীবন। তিনি যোগ দিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ আবার বদলে দিল সবকিছু। অন্যান্য মুক্তিযোদ্ধার মতো তিনিও মুক্তিযুদ্ধে যোগদান করলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল