প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।  সঠিক উত্তরটি লেখ: প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কোনটি? ক. গ্রিনহাউস প্রতিক্রিয়া খ. উত্তরের বিশাল পর্বতমালা গ. দেশের ভৌগোলিক অবস্থান ঘ. দক্ষিণে বঙ্গোপসাগরের উপস্থিতি উত্তর: গ. দেশের ভৌগোলিক অবস্থানপ্রশ্ন: বাংলাদেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি? ক. পূর্ব অঞ্চল খ. পশ্চিম অঞ্চল গ. দক্ষিণ অঞ্চল ঘ. উত্তর অঞ্চল উত্তর: ঘ. উত্তর অঞ্চলপ্রশ্ন: নদীভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি? ক. জোয়ার-ভাটা খ. নদী খনন গ. বালু উত্তোলন ঘ. গাছপালা কাটা উত্তর: ক. জোয়ার-ভাটা প্রশ্ন: গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে ৩০ সেকেন্ড স্থায়ী এক কম্পনে হামজারবাগে একটি দোতলা দালানে ফাটল ধরে। এ কম্পনকে কী বলে? ক. অগ্ন্যুৎপাত খ. ভূমিকম্প গ. আকস্মিক পরিবর্তন ঘ. ঝাকুনি উত্তর: খ. ভূমিকম্পপ্রশ্ন: বাংলাদেশ নিচের কোন দুর্যোগ ঝুঁকির মধ্যে নেই? ক. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস খ. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি গ. অগ্ন্যুৎপাত ঘ. নদীভাঙন ও ভূমিকম্প উত্তর: গ. অগ্ন্যুৎপাতপ্রশ্ন: দুর্যোগের পর কোন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়? ক. পানিবাহিত রোগ খ, বায়ুবাহিত রোগ গ. শ্বাসপ্রশ্বাসজনিত রোগ ঘ. হূৎপিণ্ডঘটিত রোগ উত্তর: ক. পানিবাহিত রোগ প্রশ্ন: বর্তমান হারে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে? ক. গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাবে খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাবে গ. পানির স্তর অনেক নিচে নেমে যাবে ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবেউত্তর: ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবেপ্রশ্ন: বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকা বিভিন্ন ধরনের দুর্যোগ ঝুঁকির মধ্যে থাকে? ক. প্রায় ৮০% খ. প্রায় ৬৪% গ. প্রায় ৪৯% ঘ প্রায় ৮১%উত্তর: খ. প্রায় ৬৪%প্রশ্ন: দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস করার গুরুত্বপূর্ণ উপায় কী? ক. গণসচেতনতা বৃদ্ধি খ. কর্মপরিকল্পনা তৈরি গ. পূর্ব প্রস্তুতি গ্রহণ ঘ. অধিক হারে বৃক্ষরোপণ উত্তর: ঘ. অধিক হারে বৃক্ষরোপণ প্রশ্ন: কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে কী বলা হয়? ক. আবহাওয়া ক. জলবায়ু গ. বায়ুর উষ্ণতা ঘ. তাপমাত্রা উত্তর: ক. আবহাওয়া প্রশ্ন: জলবায়ু জানার জন্য কত বছরের বেশি সময়ের আবহাওয়া জানা দরকার?ক. ২০ বছরের খ. ২৫ বছরের গ. ৩০ বছরের ঘ. ৩৫ বা এর অধিক বছরের। উত্তর: গ. ৩০ বছরেরপ্রশ্ন: নিচের কোনটি মারাত্মক পরিস্থিতি? ক. আবহাওয়া খ. দুর্যোগ গ. জলবায়ু ঘ. বৃষ্টিপাতউত্তর: খ. দুর্যোগপ্রশ্ন: কলকারখানা, যানবাহনের ধোঁয়া, নদী ধ্বংস হয়ে যাওয়া এসবের জন্য কী হচ্ছে? ক. বায়ুদূষণ খ. পানিদূষণ গ. ক+খ ঘ. জলবায়ুর পরিবর্তনউত্তর: ঘ. জলবায়ুর পরিবর্তনপ্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে দ্রুত নিচের কোনটি দেখা যাচ্ছে না? ক. তাপমাত্রা বৃদ্ধি খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধি গ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি ঘ. ভয়াবহ বন্যার পরিমাণ বৃদ্ধি উত্তর: খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধিপ্রশ্ন: ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ সমুদ্রে তলিয়ে যেতে পারে? ক. ১০% খ. ২০% গ. ৩০% ঘ. ২৫% উত্তর: খ. ২০%।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল