প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।  সঠিক উত্তরটি লেখ: প্রশ্ন: ওপরের ছবিটি কিসের? ক. খরা খ. নদীভাঙন গ. ঘূর্ণিঝড় ঘ. ভূমিকম্প উত্তর: নদীভাঙন প্রশ্ন: বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ জমি নদীভাঙনের শিকার হয়? ক. ১০০ হেক্টর খ. ১০,০০০ হেক্টর গ. ২০,০০০ একর ঘ. ২০,০০০ বর্গমিটারউত্তর: ২০,০০০ একর প্রশ্ন: খরা দূরীকরণে কী করা উচিত? ক. বনভূমি কেটে ঘরবাড়ি তৈরি করা খ. অধিক গাছপালা লাগানো গ. মাটি উর্বর করা ঘ. মাটির ক্ষয়রোধ করা উত্তর: খ. অধিক গাছপালা লাগানোপ্রশ্ন: ওপরের ছবি দেখে বাংলাদেশের কোন বিষয়টি বোঝা যায়? ক. খরা খ. বন্যা গ. ঘূর্ণিঝড় ঘ. সিডর উত্তর: ক. খরা প্রশ্ন: ছবিটি থেকে কোন দুর্যোগ বোঝানো হয়েছে? ক. ভূমিকম্প খ. ধস গ. খরা ঘ. অতিবৃষ্টি উত্তর: ক. ভূমিকম্পপ্রশ্ন: কোথায় প্রায়ই মৃদু ও মাঝারি ভূমিকম্প হচ্ছে? ক. ভারত খ. শ্রীলঙ্কা গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান উত্তর: গ. বাংলাদেশ প্রশ্ন: ভূমিকম্পের সময় আমাদের কোনটি করা উচিত নয়? ক. চিৎকার-চেঁচামেচি খ. শান্ত থাকা গ. ছোটাছুটি না করা ঘ. বালিশ দিয়ে মুখ ঢেকে রাখা উত্তর: ক. চিৎকার-চেঁচামেচিপ্রশ্ন: ছোট ও মৃদু ভূমিকম্প কিসের পূর্বাভাস দেয়? ক. আর ভূমিকম্প না হওয়া খ. এর চেয়েও ছোট ভূমিকম্প হওয়া গ. ধস হওয়া ঘ. বড় বড় ভূমিকম্প হওয়া উত্তর: ঘ. বড় বড় ভূমিকম্প হওয়া২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো: ক. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির — করছে।উত্তর: মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।খ. জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা —।উত্তর: জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা বাড়ছে।গ. খরার সময় অনেকের — বন্ধ হয়ে যায়।উত্তর: খরার সময় অনেকের আয় বন্ধ হয়ে যায়।ঘ. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হবে।উত্তর: ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে।ঙ. বিশ্বে আবহাওয়া ও — নানা কারণে বদলে যাচ্ছে।উত্তর: বিশ্বে আবহাওয়া ও জলবায়ু নানা কারণে বদলে যাচ্ছে।চ. বিশ্বে তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানির উচ্চতা — যায়।উত্তর: বিশ্বে তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়।ছ. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে — পানির স্তর নিচে নেমে যাচ্ছে।উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।জ. — হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি।উত্তর: দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল