প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি। বর্ণনামূলক প্রশ্নোত্তর।প্রশ্ন: বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ায় কী কী সমস্যা হয়? উত্তর: বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ায় যেসব সমস্যা হয়, তা নিচে দেওয়া হলো:(i) শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। এ কারণে তাদের লেখাপড়ার ক্ষতি হয়।(ii) বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়। তখন লেখাপড়ায় ব্যাঘাত ঘটে।(iii) দুর্যোগের সময় শিক্ষার উপকরণ, যেমন: বই, খাতা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। এতে লেখাপড়ায় ক্ষতি হয়।(iv) নদীভাঙনে অনেক শিশু মা-বাবার সঙ্গে সর্বস্ব হারিয়ে শহরে ভাসমান জনগোষ্ঠী হিসেবে জীবন যাপন করতে বাধ্য হয়। এতে লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটে।(v) অধিকাংশ দুর্যোগের সময় খাদ্যাভাব ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়।(vi) খরার সময় পানিবাহিত রোগ, যেমন: ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগে শিশুরা আক্রান্ত হয় এবং লেখাপড়ায় বিঘ্ন ঘটে।প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় কোন বিষয় মনে রাখতে হবে?উত্তর: ভূমিকম্প মোকাবিলার সময় আমাদের যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলো:(i) পুরোপুরি নিজেকে শান্ত রাখতে হবে। (ii) আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। (iii) বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দিতে হবে। (iv) কাছের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে।(v) বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।(vi) পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে।(vii) প্রথম ভূমিকম্পন থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে হবে।(viii) প্রাথমিক চিকিৎসাব্যবস্থা বাড়িতেই রাখতে হবে।(ix) সবার সঙ্গে ভুমিকম্পের ঝুঁকি ও করণীয় বিষয়গুলো আলোচনা করতে হবে।প্রশ্ন: ভূমিকম্প প্রতিরোধে আমরা কী করতে পারি? উত্তর: ভূপৃষ্ঠের কোনো স্থানে আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনের সৃষ্টি হলে তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্পের কারণে জনজীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও সম্পদ নষ্ট হয়। ভূমিকম্প প্রতিরোধে আমাদের করণীয় নিচে উল্লেখ করা হলো:(i) বাড়িঘর ও বড় স্থাপনা ভূমিকম্প-সহনশীল উপাদান দিয়ে নির্মাণ করতে হবে।(ii) উচ্চমাত্রার ভূমিকম্পে স্থাপনার যেন কোনো ক্ষতি না হয়, নির্মাণের সময় এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে।(iii) উঁচু স্থাপনার ক্ষেত্রে হালকা উপাদান ব্যবহার করতে হবে।(iv) ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভুমিকম্পের পর উদ্ধার ও ত্রাণকাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে।(v) ভূমিকম্পে করণীয় সম্পর্কে ধারণা ও সচেতনতা সৃষ্টির জন্য জনসাধারণকে প্রশিক্ষণ দিতে হবে।প্রশ্ন: খরার ক্ষয়ক্ষতি কমাতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়?উত্তর: খরার ক্ষয়ক্ষতি কমানো সহজ নয়। এ জন্য নিচের ব্যবস্থা গ্রহণ করা যায়।(i) ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করে খরা মোকাবিলা করা যেতে পারে।(ii) বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সংরক্ষণ করে রাখতে হবে, যাতে দরকারের সময় ব্যবহার করা যায়।(iii) ব্যাপক বনায়ন সৃষ্টি করা গেলে মাটি পর্যাপ্ত পানি ধরে রাখতে পারবে এবং মাটির আর্দ্রতা বজায় থাকবে।(iv) পানির অপচয় রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে।(v) বন উজাড় বন্ধ করতে হবে। এতে মাটিতে সূর্যের আলো সরাসরি পড়ে শুকিয়ে যেতে পারবে না।