প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকাঅধ্যায়-১০ ও ১১ প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায় ১০ ও ১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১০# অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন?উত্তর: বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে তাই গণতান্ত্রিক মনোভাবের অধিকারী হতে হবে। এ জন্য আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত।প্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি?উত্তর: গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। বাড়িতে গণতান্ত্রিক চর্চার মূলকথা হলো পরিবারের সবার মতকে সম্মান করা এবং সবাই মিলে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া। সবার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে হবে এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবা, ভাইবোন ও অন্য সবার সঙ্গে আলোচনা করতে হবে। যেমন—১. প্রতিদিনের খাবার তালিকা কেমন হবে।২. কীভাবে ঘর সাজাব। ৩. ঘরের কী জিনিস কিনব। ৪. কোথায় ও কীভাবে বেড়াতে যাব।৫. উৎসব-অনুষ্ঠানে কী করব।এভাবেই আমরা বাড়িতে গণতন্ত্র চর্চা করতে পারি। অধ্যায়-১১# অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান অল্প কথায় লেখো।উত্তর: বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছিলেন। ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নারী শিক্ষায় তাঁর অবদানগুলো নিচে দেওয়া হলো:১. বেগম রোকেয়া বহু প্রবন্ধ ও পুস্তক রচনা করে নারী-পুরুষ সমতা ও নারী শিক্ষার বিষয়ে সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন।২. ১৯০৫ সালে বেগম রোকেয়া ভাগলপুরে ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯১১ সালে এ স্কুলটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তখন এর ছাত্রীসংখ্যা ছিল মাত্র আটজন।৩. তিনি বাড়ি বাড়ি ঘুরে বাবা-মায়ের কাছে আবেদন ও অনুরোধ করতেন ছেলেসন্তানের মতো মেয়েসন্তানকেও যেন তাঁরা বিদ্যালয়ে পাঠান। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। তিনি মনে করতেন, পুরুষ ও নারীর মধ্যে বিভাজন সৃষ্টি নয়, বরং নারী-পুরুষের সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতেই সমাজ ও দেশের সার্বিক উন্নতি সম্ভব। ১৯৩২ সালে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন।প্রশ্ন: আমাদের সমাজে ছেলেশিশু ও মেয়েশিশুর প্রতি কী ধরনের আচরণ করা হয়?উত্তর: আমাদের সমাজে নানাভাবে মেয়ে শিশু ও নারীরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হন। শিশু বয়স থেকে পরিবারে ছেলে ও মেয়েশিশুর প্রতি প্রায়ই ভিন্ন আচরণ করা হয়। বাড়ির কাজগুলো যেমন ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, রান্নায় মাকে সাহায্য করা—এগুলো মেয়েদের দিয়ে করানো হয়। সাধারণত ছেলেদের এসব কাজ করতে দেওয়া হয় না। আবার খেলাধুলা বা উপহার দেওয়ার ক্ষেত্রেও ছেলে বা মেয়েদের সমান দৃষ্টিতে দেখা হয় না। যেমন মেয়েদের দেওয়া হয় পুতুল আর ছেলেদের দেওয়া হয় বল।এভাবে শৈশব থেকেই ভিন্ন দৃষ্টিতে দেখার কারণে ছেলে ও মেয়েরাও নিজেদের মানুষ হিসেবে ভিন্ন ভাবতে শুরু করে। বিভিন্ন কারণে মেয়েরা ছেলেদের তুলনায় বিদ্যালয়ের পাঠ শেষ না করে পড়াশোনা বন্ধ করে দেয় বা ঝরে পড়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল