প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনীপ্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তরটি খাতায় লিখ।১। নিচের কোনটি জাঙ্ক ফুড?ক. আলুর ভর্তা খ. রুটি গ. পটোটো চিপস ঘ. পরটাউত্তর: গ. পটোটো চিপস।২। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী হয়?ক. দাঁত অকার্যকর হয় খ. বাচ্চারা ভারী দেহধারী হয় গ. লিভার ও কিডনি অকার্যকর হয় ঘ. শিশুরা শুকিয়ে যায়উত্তর: গ. লিভার ও কিডনি অকার্যকর হয়।৩। নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?ক. আয়োডিন খ. ফরমালিন গ. ক্যালসিয়াম ঘ. কার্বোহাইড্রেডউত্তর: খ. ফরমালিন।৪। বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয়?ক. পড়ালেখা খ. ঘুমানো গ. কায়িক শ্রম ঘ. অফিসে চাকরি করাউত্তর: গ. কায়িক শ্রম।৫। খাদ্যের মোট কয়টি উপাদান রয়েছে?ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি উত্তর: ঘ. ছয়টি।৬। খাদ্যের প্রধান উপাদান কয়টি?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি উত্তর: খ. ৩টি।৭। রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় কোনটি?ক. ডাল খ. মাছ গ. মাংস ঘ. ফল উত্তর: ক. ডাল।৮। মাংস ফ্রিজে রেখে কয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়?ক. ২-৩ মাস খ. ৩-৪ মাস গ. ৪-৫ মাস ঘ. ৫-৬ মাসউত্তর: ঘ. ৫-৬ মাস।৯। নিচের কোনটিতে পচনকারী জীবাণু জন্মাতে পারে না?ক. মাছ খ. চিনি গ. জলপাই ঘ. পিয়াজউত্তর: খ. চিনি।১০। মাছে কোন রাসায়নিক পদার্থটি মেশানো হয়?ক. ক্যালসিয়াম খ. বিষাক্ত পাউডার গ. ফরমালিন ঘ. স্যাকারিনউত্তর: গ. ফরমালিন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল